ফরিদগঞ্জ ১২:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভাতিজার ন্যায় বিচার চাইলেন মোতাহার পাটওয়ারী বিএনপি নেতার বাড়িতে আগ্নেয়াস্ত্রের মহড়া ঘটনায় পুলিশের হাতে আটক ২ বাবাকে ডাক্তার দেখাতে গিয়ে সড়কে প্রাণ ঝড়লো কলেজ শিক্ষার্থীর  কবরস্থানের গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে প্রাণ গেল বৃদ্ধের বিয়ের দাবিতে অনশন ।। ছেলের মা-বোন ও চাচির মারধরে অচেতন অনশনকারী অবশেষে প্রতারক মমতাজ চেক জালিয়াতির মামলায় কারাগারে ফরিদগঞ্জ সাহিত্য সংসদের  উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ফরিদগঞ্জে ৪০ কার্টুন খেজুর পেল ৬৭ এতিমখানা সাংবাদিক লাঞ্ছনার তদন্তে গিয়ে অপদস্থ হলেন তদন্ত কর্মকর্তা

ফরিদগঞ্জে পাবলিক টয়লেট নির্মাণে বাঁধার অভিযোগ ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:০৭:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫ ২১৩ বার পড়া হয়েছে

চাঁদপুরের ফরিদগঞ্জের গুপ্টি পূর্ব ইউনিয়নের বৃহৎ গল্লাক বাজার ব্যবসায়ীদের স্বার্থে পাবলিক টয়লেট নির্মাণ কাজে বাঁধা দেয়ার অভিযোগ উঠেছে। বাধ্য হয়ে বাজার ব্যবসায়ীদের পক্ষে ব্যবসায়ী কমিটির নেতৃবৃন্দ সংবাদ সম্মেলন করে দ্রুত এর সুরাহা চেয়েছেন। শুক্রবার (৭ মার্চ ২০২৫) দুপুরে ফরিদগঞ্জ প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে লিখিত বক্তব্য পাঠ করেন, গল্লাক বাজার ব্যবসায়ী কমিটির আহ্বায়ক মো. ইমান হোসেন। বক্তব্যে তিনি বলেন, বাজারের সকল ব্যবসায়ী ও ক্রেতাগনের ব্যবহারের জন্য কোন পাবলিক টয়লেট নেই। ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবীর প্রেক্ষিতে স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ সংশ্লিষ্টরা বাজারের উত্তর মাথায় সম্পূর্ণ আধুনিক পরিবেশ বান্ধব পাবলিক টয়লেট নির্মাণের উদ্যোগ গ্রহণ করে।

ডাস্টবিনে পরিনত পরিত্যক্ত খেয়াঘাটে এই পাবলিক টয়লেট নির্মাণ কাজ শুরু হলেও জনৈক মহিনদ্দিন ব্যক্তিস্বার্থের কারণে সরকারের বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের নির্মাণ কাজ বাঁধাগ্রস্থ করছে। ইতিপূর্বে বাঁধাদানকারীরাই খেয়াঘাট থাকাকালিন অবস্থায় ঘাটের একটি অংশ জোরপূর্বক দখল করে নেয়। এখন তারা আবারো সেই খেলায় মেতেছে। তাই বাধ্য হয়ে আমরা বাজার ব্যবসায়ীদের বৃহত্তর স্বার্থে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের সহযোগিতা কামনা করছি।

ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. মামুনুর রশিদ পাঠানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে গল্লাক বাজার ব্যবসায়ী কমিটির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন, হোসেন মুন্সি, মো. হারুনুর রশিদ, তোফায়েল আহম্মদসহ অন্যান্য ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ফরিদগঞ্জে পাবলিক টয়লেট নির্মাণে বাঁধার অভিযোগ ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০১:০৭:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫