ফরিদগঞ্জ ০৮:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিস ঘিরে অভিযোগের পাহাড় ফরিদগঞ্জে জরুরি বিভাগ চিকিৎসা নিতে ডিমান্ড করে টাকা নেওয়ার অভিযোগ।। ভিডিও ভাইরাল ফরিদগঞ্জে নানা আয়োজনে হাদিয়া ফাউন্ডেশনের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এক জমি দুইবার রেজিস্ট্রি ফরিদগঞ্জে খেলার মাঠ পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন চাকরি ফেরানোর স্বপ্নে প্রধান শিক্ষকে দেড় লাখ টাকা ঘুষ ফরিদগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ফরিদগঞ্জে নিয়োগের পর ৬ মাসই অনুপস্থিত, হঠাৎ হাজিরা খাতায় সই ফরিদগঞ্জে আধুনিক স্বাস্থ্যসেবার অঙ্গীকার নিয়ে মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ফরিদগঞ্জে শেখ হাসিনার জন্মদিন পালন : সাবেক উপজেলা চেয়ারম্যান ও ৬ ইউপি চেয়ারম্যানসহ ৩৩ জনের বিরুদ্ধে মামলা

ফরিদগঞ্জে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের ৪৪৭তম শাখার উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৩৮:১১ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ৩১ বার পড়া হয়েছে
ফরিদগঞ্জ পৌরসভায় বেসরকারি উন্নয়ন সংস্থা পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের ৪৪৭তম শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
ফরিদগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাছিয়াড়া এলাকার নজিবুল হক গাজী বাড়িতে, রূপসা রোডে এ শাখার উদ্বোধন অনুষ্ঠিত হয়।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের PME কুমিল্লা রিজনের রিজিওনাল ম্যানেজার জনাব মো. নাসির উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন PMF কুমিল্লা রিজনের রিজিওনাল ম্যানেজার জনাব মো. আব্দুর রশিদ,  ফরিদগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর জনাব মো. জাকির হোসেন, এবং ডাচ্-বাংলা ব্যাংক ফরিদগঞ্জ উপশাখার ইনচার্জ জনাব মো. শরীফ হোসেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা রিজনের ফাইনান্স এন্ড একাউন্স অফিসার জনাব মোঃ নয়ন আকন, পদক্ষেপ লক্ষ্মীপুর  এরিয়া ম্যানেজার জনাব মো. আব্দুল মালেক ও জনাব মো. মোসলেহ উদ্দিন এবং ফরিদগঞ্জ  ব্রাঞ্চ ম্যানেজার জনাব মো. মাজহারুল ইসলাম ভূঁইয়া। এছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় ব্যবসায়ী, বিভিন্ন এনজিও প্রতিনিধি ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র প্রতিষ্ঠালগ্ন থেকে দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টি, কর্মসংস্থান ও আর্থিক অন্তর্ভুক্তিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। ফরিদগঞ্জে নতুন শাখা প্রতিষ্ঠার মাধ্যমে স্থানীয় জনগণের জন্য আরও সহজলভ্য ও কার্যকর আর্থিক ও উন্নয়নমূলক সেবা নিশ্চিত করা সম্ভব হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। উল্লেখ্য, ১৯৮৬ সালে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ফরিদগঞ্জে ৪৪৭তম শাখাটি স্থানীয় মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফরিদগঞ্জে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের ৪৪৭তম শাখার উদ্বোধন

আপডেট সময় : ১০:৩৮:১১ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬