ফরিদগঞ্জ ০৩:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদগঞ্জে  আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চলছে বিল্ডিং নির্মাণ কাজ ফরিদগঞ্জে অর্থাভাবে চিকিৎসা করাতে না পারা ৩ শতাধিক রোগী পেলেন বিনা মূল্যের সেবা ফরিদগঞ্জে সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় সাবেক এমপি ও প্রেসক্লাবের সভাপতির মধ্যস্থতায় নিষ্পত্তি ফরিদগঞ্জে প্রবাসী পরিবারের ঘর নির্মাণে বাধা, জরাজীর্ণ ঘরে পরিবারটির মানবেতর জীবনযাপন ফরিদগঞ্জে কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ঘর পুড়ে ছাই, শিশুসন্তান নিয়ে খোলা আকাশের নিচে বসবাস ফরিদগঞ্জে কাছিয়াড়া ফুটসেল ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন এসএসসি ব্যাচ ১৯ স্কাউট নেতা ফাহিমকে প্রাণনাশের হুমকির ঘটনায় ফরিদগঞ্জ উপজেলা ও মুক্ত স্কাউটসের নিন্দা জামিন চাইতে গিয়ে ফরিদগঞ্জের সাবেক প্যানেল মেয়র ও যুবলীগ নেত জেলে ফরিদগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার

ফরিদগঞ্জে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:৩৩:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫ ৩২৮ বার পড়া হয়েছে

ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি)’র ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ মার্চ ২০২৫) এনডিপি চাঁদপুর জেলা শাখার আয়োজনে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে চেয়ারম্যান ক্বারী মো. আবু তাহের বলেছেন, গত ১৭ বছর এদেশের মানুষের ভোটের অধিকার, কথা বলার অধিকার এবং বেঁচে থাকার অধিকার কেড়ে নেয়া ফ্যাসিস্ট আওয়ামীলীগকে আবারো পুনর্বাসনের চেষ্টা চলছে। জুলাই গণঅভ্যুত্থানে হাজারো শহীদের রক্তের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ, নতুন স্বাধীনতা ফিরে পেয়েছি। কিন্তু এনডিপি একজন নেতাকর্মী বেঁচে থাকতে এই পুনর্বাসন মেনে নেয়া হবে না। ফ্যাসিস্ট হাসিনা ও পতিত আওয়ামী লীগের পুনর্বাসন রুখে দেয়া হবে। জুলাই অভ্যুত্থানের পর অন্তবর্তী সরকার ৬৩টি রাজনৈতিক দল নিয়ে আয়োজিত বৈঠকে করা সিদ্ধান্ত সমূহ বাস্তবায়ন করতে হবে। দুই/একটি রাজনৈতিক দলের কথায় দেশের ভাগ্য নির্ধারিত হতে পারে না। আমরা চাই সংস্কারের পর নির্বাচন। সেই নির্বাচন গণপরিষদের নির্বাচন, এরপর জাতীয় সংসদ নির্বাচন। আনুপাতিক হারে জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হতে হবে।
ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসা মাঠে এনডিপি চাঁদপুর জেলা শাখার সভাপতি মিজানুর রহমান পাটওয়ারীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনডিপির সাধারণ সম্পাদক আব্দুল্ল্যা-আল-হারুন সোহেল, গণ অধিকার পরিষদ চাঁদপুর জেলা শাখার সদস্য সচিব মাহমুদুল হাসান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফরিদগঞ্জে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির ইফতার মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় : ০১:৩৩:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫