ফরিদগঞ্জ ০৮:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদগঞ্জে কাছিয়াড়া ফুটসেল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে ফরিদগঞ্জে মিলাদ ও দোয়া মাহফিল চট্টগ্রামে সংবর্ধনা গ্রহণ করলেন ফরিদগঞ্জ কে আর আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাসুম আলম তালুকদার ৩৫ দিনেও তদন্ত প্রতিবেদন হয়নি ৩৫ বছরের সংসার, তবু স্বামীর কাছে ‘অচেনা’ আফিয়া পাঁচ দশকের চেনা পথেই থামল তাহের মাস্টারের জীবন মন্ত্রী আসার গুঞ্জনেই পাল্টে গেল ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিত্র গ্যারেজে যাওয়ার পথে নিখোঁজ, রাতে ডোবার কাদায় মিলল ইব্রাহিমের নিথর দেহ ফরিদগঞ্জ কে. আর. আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ফুটবল উৎসব দুর্যোগ মোকাবিলায় ৫২ স্কাউদেটের হাতে-কলমে প্রশিক্ষণ

ফরিদগঞ্জে চাঁদাবাজির মামলায় ইউপি চেয়ারম্যান আটক

ফরিদগঞ্জ সংবাদ ডেস্ক
  • আপডেট সময় : ০৩:১৮:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০২৪ ৬৬৯ বার পড়া হয়েছে

আদালতে হাজিরা দিতে গিয়ে জামিন নামঞ্জুর হওয়ায় জেলে যেতে হলো ফরিদগঞ্জের চর দুঃখিয়া পশ্চিম ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান মো. শাহজাহান মাস্টার ও একই ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আব্দুস সাত্তার। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) চাঁদপুরের বিচারিক আদালত-১ এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোরশেদুল আলম’র আদালতে একটি চাঁদাবাজির মামলায় হাজিরা দিতে গেলে আদালত ১ ও ২ নং আসামীর জামিন নামঞ্জুর করে জেল হাজতেপ্রেরণ করেন এবং বাকিদের জামিন প্রদান করেন।

বিষয়টি নিশ্চিত করে বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. হুমায়ুন কবির বলেন, চর দুঃখিয়া পশ্চিম ইউনিয়নের জনৈক আলমগীর হোসেন বাদী হয়ে চাঁদপুর জুডিশিয়াল আদালতে (সিআর মামলা নং ৪৪০/২৩) দায়ের করেন। মামলায় স্থানীয় ইউপি চেয়ারম্যান মো.শাহজাহান মাস্টার ও ইউপি সদস্য মো. আবদুস সাত্তারসহ ১১ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেন। আদালত মামলা গ্রহণ করে পিবিআই’কে তদন্তের দায়িত্ব দেয়।

পিবি আইয়ের পরিদর্শক পুলক বড়ুয়া বলন, আদালত কর্তৃক মামলাটির তদন্তের দায়িত্ব পেয়ে মামলাটির তদন্ত করি। মামলার বাদী আলমগীর হোসেন’র স্ত্রীকে বেআইনীভাবে আঁটকে রেখে ২ লক্ষ টাকা চাঁদা আদায় করে বলে অভিযোগ করে। তদন্ত শেষে অভিযোগের সত্যতা পেয়ে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেই।
মামলার বাদী আলমগীর হোসেন জানান, পিবিআই তদন্ত প্রতিবেদন জমা দেয়ার পর বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) আদালত মামলাটির শুনানির দিন ধার্য করে। শুনানী শেষে আদালত ইউপি চেয়ারম্যান মো. শাহজাহান মাস্টার ও ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আব্দুস সাত্তার’র জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করে।
ওই চেয়ারম্যনের ব্যপক অনিয়ম দূর্নীতির কথা জানিয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা।

উল্লেখ্য. সম্প্রতি সময়ে ওই চেয়ারম্যানের অনিয়মের প্রতিবাদ করায় একই ইউনিয়ন পরিষদের সচিব ইমাম হোসেন হাসানকে মারধর করার ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ফরিদগঞ্জে চাঁদাবাজির মামলায় ইউপি চেয়ারম্যান আটক

আপডেট সময় : ০৩:১৮:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০২৪