ফরিদগঞ্জ ০৫:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদগঞ্জ ইকরা মডেল মাদরাসার বৃত্তি পেলো ৬ শিক্ষার্থী ফরিদগঞ্জে ভাওয়াল নবজাগরণ সেবা সংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে সুবিধাবঞ্চিত নারীরা চিকিৎসার আলো পৌঁছাল প্রান্তিক মানুষের দোরগোড়ায়, স্বপ্ন ছায়ার ক্যাম্পে স্বস্তির হাসি তিন শতাধিক মুখে ফরিদগঞ্জে যুবদলের কেন্দ্রীয় নেতা তারেকুর রহমানকে সংবর্ধনা চাঁদপুরে ‘অ্যাওয়ে স্কলার্স’ এর নতুন শাখার গ্র্যান্ড ওপেনিং: জাপানি ভাষা ও ক্যারিয়ার গড়ার নতুন দিগন্ত ‎ জুতা হাতে প্রধান শিক্ষকের দিকে তেড়ে যাওয়া শিক্ষিকাই পদোন্নতি পেয়ে হলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পশ্চিম চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠন অপেক্ষায় রইল তিন বছরের শিশু, সড়কে প্রাণ হারালেন বাবা ভাতিজার ন্যায় বিচার চাইলেন মোতাহার পাটওয়ারী বিএনপি নেতার বাড়িতে আগ্নেয়াস্ত্রের মহড়া ঘটনায় পুলিশের হাতে আটক ২

ফরিদগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিচার ও পদত্যাগের দাবীতে বৈষম্যবিরোধী ছাত্র সমাজের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি

ফরিদগঞ্জ সংবাদ ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৩৫:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪ ৩০২ বার পড়া হয়েছে

চাঁদপুর ফরিদগঞ্জের ১৬নং রূপসা দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরীফ খাঁনকে দূর্নীতি, চাঁদা ও অস্ত্রোবাজ হিসেবে আখ্যায়িত করে তাঁর বিচার এবং পদত্যাগের দাবীতে বিক্ষোভ মিছিল, অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত বৈষম্যবিরোধী ছাত্র সমাজের আয়োজিত কর্মসূচিতে স্থানীয় জনতা অংশ গ্রহণ করে।

বিক্ষোভ শেষে পরিষদের সামনে সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী সরকারের নৌকার সমর্থিত চেয়ারম্যান মো. শরীফ খাঁন ক্ষমতার অপব্যবহার করে নানা ধরণের দুর্নীতি করেছেন। ইতোমধ্যে তার বাড়ি থেকে অবৈধভাবে রাখা ককটেল, সরকারি কম্বল, ভিজিডির চালসহ টিসিবির বিভিন্ন পণ্য উদ্ধার করেছে প্রশাসন। চেয়ারম্যানের অত্যাচারে ইউনিয়নের লোকজন ছিল অতিষ্ঠ। চেয়ারম্যানের নিজস্ব সন্ত্রাসী বাহিনী দিয়ে ইউনিয়ন জুড়ে চাঁদাবাজির মহোৎসব করেছে। অন্যায়ের বিরুদ্ধে কথা বললেই সন্ত্রাসী বাহিনী দিয়ে চলতো নির্যাতন, যে কারণে তাকে পদত্যাগ করতে হবে। পদত্যাগ না করলে পরবর্তিতে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।
এর আগে জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসন বরাবর লিখিত অভিযোগ দিলেও চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে জানান বৈষম্যবিরোধী ছাত্রসমাজ।

ছাত্রদের পক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় সমন্বয়ক জুনায়েদ খান, শাকিব খান, আরমান হোসেন। স্থানীয়দের পক্ষে বক্তব্য রাখেন, মোহাম্মদিয়া কিন্ডারগার্টেন’র প্রধান শিক্ষক হারুনুর রশিদ জামাল, স্থানীয় বাসিন্দা জাকির হোসেন পাটওয়ারী প্রমুখ। এদিকে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান শরীফ খান পলাতক রয়েছেন। তাঁর মোবাইল ফোন বন্ধ থাকায় বক্তব্য পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ফরিদগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিচার ও পদত্যাগের দাবীতে বৈষম্যবিরোধী ছাত্র সমাজের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি

আপডেট সময় : ০৬:৩৫:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪