ফরিদগঞ্জ ০৮:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদগঞ্জে সহিংসতা ও নাশকতার অভিযোগে ধানের শীষের প্রার্থী মোঃ হারুনুর রশিদের সংবাদ সম্মেলন ফরিদগঞ্জে নির্বাচনী সহিংসতায় আটক ২ ফরিদগঞ্জে চিংড়ি ও ধানের শীষের সমর্থকদের সংঘর্ষে আহত অন্তত ১৫ ফরিদগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মঞ্জুর ও সদস্য সচিব শাওন বহিষ্কার ফরিদগঞ্জে বিএনপির প্রচারণা শুরু নির্বাচনী সিদ্ধান্তে অনড় আলহাজ্ব এম এ হান্নান কে বিএনপি থেকে বহিষ্কার চিকিৎসার অভাবে যন্ত্রণায় দিন কাটছে দিনমজুর জাকিরের পাইকপাড়া গোল্ডকাপে চ্যাম্পিয়ন কাতার প্রবাসী স্পোর্টিং ক্লাব উসমান হাদিকে হত্যার প্রতিবাদে ফরিদগঞ্জে সম্মিলিত ছাত্রজনতার বিক্ষোভ সমাবেশ ও দোয়ানুষ্ঠান ৮ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে স্বপ্নের ফরিদগঞ্জ’র মেধাবৃত্তি পরীক্ষা

ফরিদগঞ্জে আমরণ অনশনের টানা তিন দিনে অসুস্থ হয়ে পড়ছে অসহায় পরিবারটি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৩:২৮ অপরাহ্ন, বুধবার, ৪ জানুয়ারী ২০২৩ ৬০৮ বার পড়া হয়েছে

ফরিদগঞ্জে আমরণ অনশনের টানা তিন দিনে অসুস্থ হয়ে পড়ছে অসহায় পরিবারটি

ফরিদগঞ্জ সংবাদ ডেস্ক : ফরিদগঞ্জে আমরণ অনশন কর্মসূচি পালনের তৃতীয় দিন বুধবার (৪ জানুয়ারি) পার হতে চললেও উপজেলা প্রশাসন বা কোন জনপ্রতিনিধি অসহায় পরিবারটি পাশে দাঁড়ায় নি। এদিকে টানা তিন দিনের অনশনে অসুস্থ হয়ে পড়েছে অসহায় পরিবারটি। অন্যদিকে পুলিশ হামলা ও ভাংচুরের ঘটনায় মামলা নিলেও অদ্যবদি কাউকে আটক করতে পারে নি। ভূমি অফিস কর্তৃপক্ষের বিষয়টি সর্ম্পকে কোন ভ্রুক্ষেপ নেই। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে টানা অনশনের সাথে সাথে তীব্র শীতের কারণে অসুস্থ হয়ে যাওয়ার সম্ভবনা রয়েছে অনশনকারীদের।

অনশনকারী শেখ ফরিদ মৃধা ও ফয়েজ মৃধা জানান, তাদেরকে অন্যায় ভাবে পৈত্রিক ভিটে মাটি থেকে উচ্ছেদের পাঁয়তারা চলছে। তাদের উপর গত দুই বছর ধরে ধারাবাহিক ভাবে হামলা, ভাংচুর এবং দখলের চেষ্টা চললেও তারা প্রশাসন ও পুলিশের থেকে বাস্তবিক অর্থে কোন সহযোগিতা পান নি। ফলে তারা হতাশায় আছন্ন হয়ে পড়েছেন। বাধ্য হয়ে আমরণ অনশন কর্মসূচীতে বসেছেন।

উল্লেখ্য, গত সোমবার (২ জানুয়ারি) সকাল থেকে ফরিদগঞ্জ প্রেসক্লাবের সামনের সড়কের পাশে বসে এই অনশন কর্মসূচি পালন করছে ফরিদগঞ্জ উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের রুস্তমপুর গ্রামের ভুক্তভোগী পরিবারের সদস্য ফয়েজ মৃধা, শেখ ফরিদ এবং তদের পরিবারের শিশু সন্তানসহ সদস্যরা।

তথ্যনুসন্ধানে জানা যায়, ভুক্তভোগী অসহায় পরিবারটি প্রতিবেশি আওয়ামীলীগনেতা মোশারফ হোসেন বাহার গংদের সাথে গত কয়েকবছর জমি নিয়ে বিরোধ চলছে।

এব্যাপারে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আশরাফ আহমেদ চৌধুরী বলেন, অনশনের বিষয়টি তিনি মাত্র শুনেছেন। টানা অনশন ও তীব্র শীতের কারণে অনশনকারীরা অসুস্থ হয়ে পড়তে পারে। তাদের স্বাস্থ্য ঝুঁকি রয়েছে।

এদিকে মামলা বিষয়ে থানা অফিসার ইনচার্জ আ: মান্নান জানান, মামলা গ্রহণের পর পুলিশ অভিযুক্তদের আটকে অভিযান চালিয়েছে। তবে তাদের পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফরিদগঞ্জে আমরণ অনশনের টানা তিন দিনে অসুস্থ হয়ে পড়ছে অসহায় পরিবারটি

আপডেট সময় : ০৬:২৩:২৮ অপরাহ্ন, বুধবার, ৪ জানুয়ারী ২০২৩