ফরিদগঞ্জ ০২:৩০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদগঞ্জে ১৬১ পিস ইয়াবাসহ গ্রেফতার ৫ কারবারি বদরপুর আলিম মাদ্রাসার সভাপতি হলেন সাংবাদিক ফখরুল আলম ফরিদগঞ্জে প্রেসক্লাব-বিএনপি সমঝোতা বৈঠক, সংবাদ বর্জনের ঘোষণা স্থগিত ‎ফরিদগঞ্জে IUGIP সড়কের কাজে অনিয়মের অভিযোগ ফরিদগঞ্জে বিএনপির সংবাদ বর্জনের ঘোষণা এক দেহে দুই প্রাণ, দারিদ্র্যে থমকে আছে দুই শিশুর চিকিৎসা ও নতুন জীবনের স্বপ্ন ‘মিথ্যা’ অভিযোগে প্রবাসী ও তার পরিবারকে লাগাতার হয়রানি যে মাটিতে জন্ম, সেই মাটিতেই শেষ শয্যা ফরিদগঞ্জে অর্থ কেলেঙ্কারির অভিযোগে বিদ্যালয়ের ‎প্রধান শিক্ষকসহ ২জন বরখাস্ত সুবিদপুর পশ্চিম ইউনিয়নের দক্ষিণ চৌরাঙ্গা বেপারি বাড়িতে নারিকেল গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

ফরিদগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৪১:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ ৪৯৪ বার পড়া হয়েছে

‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য, গড়বে আগামীর শুদ্ধতা’ প্রতিপাদ্যে ফরিদগঞ্জে মঙ্গলবার (৯ ডিসেম্বর ২০২৫) আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে র‌্যালিশেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবদুল আওয়ালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া।

তিনি বলেন, দুর্নীতি প্রতিরোধ করতে হলে প্রথমে নিজের থেকেই শুরু করতে হবে। প্রতিটি পেশায় অনিয়মকে প্রতিরোধ করতে হবে। কারণ নিয়ম না মানাই অনিয়ম, আর তাকে প্রশ্রয় দিলে দুর্নীতিকে ডেকে আনা হয়। আমাদের এই দুর্নীতি হ্রাসে এবং ভবিষ্যৎ প্রজন্মকে উৎসাহিত করতে শিক্ষার্থীদের আরও ভালোভাবে এ বিষয়ে জানাতে হবে। কারণ আজকের শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেবে।

কমিটির সদস্য শামীম হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক হিতেশ শর্মা, সদস্য ও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আব্দুস ছোবহান লিটন, ফরিদগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, এনজিও প্রতিনিধি ও চাঁদপুর ডিপিওডির প্রতিনিধি মমতাজ উদ্দিন মিলন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফরিদগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

আপডেট সময় : ০৬:৪১:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫