ফরিদগঞ্জ ১১:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্কাউটিংয়ের পোশাক নিয়ে ফেসবুকে পোস্ট, অতঃপর ‘জান কবজ’ করার হুমকি! ফরিদগঞ্জে নকল প্রসাধনীর দখলে বাজার, চরম স্বাস্থ্যঝুঁকিতে জনগণ ফরিদগঞ্জে ভয়াবহ আগুনে সর্বস্বান্ত ৪ পরিবার ফরিদগঞ্জে বিজ্ঞ আদালতে মামলা জটিলতায় বন্ধ বিল্ডিং নির্মাণ কাজ ফরিদগঞ্জে মারধর, চুরির অভিযোগ, স্বেচ্ছাসেবক দলের চারজন নেতাকর্মী গ্রেফতার ৩৬ দলের অংশগ্রহণে ফরিদগঞ্জে বিতর্ক উৎসব শুরু ফরিদগঞ্জে ডাকবাংলা খেয়াঘাটে দুর্গন্ধে অতিষ্ঠ মানুষ, নীরব দূষণে বিপন্ন ডাকাতিয়ার পাড় ২ বছরেও শেষ হয়নি ফরিদগঞ্জ-কালীরবাজার সড়ক ফরিদগঞ্জে কৃষিজমি ধ্বংস করে অবৈধ ড্রেজার পরিচালনা, প্রশাসনের উচ্ছেদ অভিযান ফরিদগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিস ঘিরে অভিযোগের পাহাড়

ফরিদগঞ্জের ভাটিয়ালপুরে বাজার ইজারা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:৫৮:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫ ৮৭৮ বার পড়া হয়েছে

ফরিদগঞ্জ উপজেলার ভাটিয়ালপুর চৌরাস্তা বাজারের ইজারা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৮ মে) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কয়েক ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাংলা ১৪৩২ সালের জন্য ভাটিয়ালপুর চৌরাস্তা বাজারটি এক বছরের জন্য ইজারা দেয় ফরিদগঞ্জ পৌরসভা। এ ইজারাকে কেন্দ্র করে বাজার ব্যবসায়ী, আড়তদার এবং মৎস্যজীবীদের একটি অংশ ইজারা বাতিলের দাবিতে আন্দোলনে নামে। অপরদিকে ইজারাদার পক্ষ ইজারা বহাল রেখে রাজস্ব আদায়ের পক্ষে অবস্থান নেয়।

গত কয়েকদিন আগে ইজারার নামে চাঁদাবাজির অভিযোগ এনে ব্যবসায়ী ও মৎস্যজীবীরা মানববন্ধন করেন। এরই জবাবে বৃহস্পতিবার বিকালে ইজারাদারদের পক্ষে স্থানীয় কয়েকশ নারী-পুরুষ পাল্টা মানববন্ধন করেন। এ মানববন্ধনে পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া শেখসহ কয়েকজনকে ‘চাঁদাবাজ’ আখ্যায়িত করার প্রতিবাদ জানানো হয়।

মানববন্ধন শেষ পর্যায়ে মনির হোসেন নামে স্থানীয় এক ব্যক্তি ইটের আঘাতে আহত হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় এক ঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টা ধাওয়ায় অন্তত ১০ জন আহত হন।

সংবাদ পেয়ে ফরিদগঞ্জ থানা পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া ঘটনাস্থলে পৌঁছে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় পৌর বিএনপির নেতা গোলাম কিবরিয়াসহ কয়েকজনকে উদ্ধার করে নিরাপদ স্থানে নেওয়া হয়।

ফরিদগঞ্জ থানার ওসি (তদন্ত) রাজীব চক্রবর্তী জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ফরিদগঞ্জের ভাটিয়ালপুরে বাজার ইজারা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ

আপডেট সময় : ০৫:৫৮:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫