ফরিদগঞ্জ ০৯:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নির্বাচনী সিদ্ধান্তে অনড় আলহাজ্ব এম এ হান্নান কে বিএনপি থেকে বহিষ্কার চিকিৎসার অভাবে যন্ত্রণায় দিন কাটছে দিনমজুর জাকিরের পাইকপাড়া গোল্ডকাপে চ্যাম্পিয়ন কাতার প্রবাসী স্পোর্টিং ক্লাব উসমান হাদিকে হত্যার প্রতিবাদে ফরিদগঞ্জে সম্মিলিত ছাত্রজনতার বিক্ষোভ সমাবেশ ও দোয়ানুষ্ঠান ৮ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে স্বপ্নের ফরিদগঞ্জ’র মেধাবৃত্তি পরীক্ষা মাছ কিনতে গিয়ে বাড়ি ফেরা হলো না রোমানের শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে ‘মৃত্যুকূপ’ ইটভাটা ফরিদগঞ্জে বিএনপির প্রার্থী পরিবর্তন করে এমএ হান্নানকে চূড়ান্ত মনোনয়ন দেয়ার দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ ফরিদগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত ফরিদগঞ্জে বিরোধপূর্ণ জমিতে দখল–সংকট চরমে

ফরিদগঞ্জের গাজীপুরে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

ফরিদগঞ্জ সংবাদ ডেস্ক
  • আপডেট সময় : ০২:০২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩ ৮৫৯ বার পড়া হয়েছে

ফরিদগঞ্জ উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে শিক্ষার্থীর উপর বহিরাগতদের হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন গাজীপুর আহাম্মদিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী।

২৪ আগষ্ট (বৃহস্পতিবার) দুপুরে মাদ্রাসার সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধনে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীসহ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, গ্রীষ্মকালীন ফুটবল খেলা উপলক্ষে মাদ্রাসার বিভিন্ন শ্রেনীর শিক্ষার্থীদের মাঝে প্রস্তুতি মূলক খেলা মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত হয়। খেলা চলাকালীন সময়ে বখাটে শাওন ছাত্রদের সাথে অশোভন কথা বলায় আমাদের সাথে কথা কাটকাটি হয়। এ সময় মাদ্রাসার শিক্ষক বৃন্দ আমাদের মাদ্রাসায় নিয়ে যায়। অতঃপর মাদ্রাসা ছুটি শেষে আমরা যার যার  বাড়ি যাচ্ছিলাম, প্রতিমধ্যে আমাদের দশম শ্রেণির শিক্ষার্থী হাফেজ সাজেদুল ইসলাম স্থানীয় গাজীপুর বাজার হয়ে বাড়ি যাওয়ার পথে জনসম্মুখে বখাটে শাওন তার হাতে থাকা ছুরি এলোপাতাড়ি আঘাত করে। শিক্ষার্থীরা আরও বলেন, আমরা খুব আতঙ্কের মধ্যে আছি। স্কুলে গেলে আমাদের উপর আবারও হামলা হতে পারে। আমরা নিরাপত্তা চাই এবং হামলার সুষ্ঠ বিচার চাই এবং আগামী ৭২ ঘন্টার মধ্যে দোষীকে আইনের আওতায় আনতে প্রশাসনের প্রতি জোর দাবী জানান।

মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা গিয়াস উদ্দিন জানান, আমার দশম শ্রেণির মেধাবী শিক্ষার্থী হাফেজ সাজেদুল ইসলামে বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে বখাটে শাওনকে আইনের আওতায় আনার জোর দাবী জানান।

এ দিকে শিক্ষার্থীদের মানববন্ধনের সংবাদ পেয়ে পরিস্থিতি স্বাভাবিক রাখতে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবদুল মান্নান মাদ্রাসায় ছুটে যান এবং আগামী ২৪ ঘন্টার মধ্যে অভিযুক্তকে আইনের আওতায় আনার আশ্বাস প্রদান করেন। তিনি আরো জানান, ইতোমধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে নিয়মিত মামলা নেওয়া হয়েছে। আসামিকে প্রযুক্তির সকল ব্যবহার করা হয়েছে এবং আগামী ২৪ ঘন্টার মধ্যে অভিযুক্তকে আইনের আওতায় আনা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফরিদগঞ্জের গাজীপুরে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

আপডেট সময় : ০২:০২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩