ফরিদগঞ্জ ০৯:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভাতিজার ন্যায় বিচার চাইলেন মোতাহার পাটওয়ারী বিএনপি নেতার বাড়িতে আগ্নেয়াস্ত্রের মহড়া ঘটনায় পুলিশের হাতে আটক ২ বাবাকে ডাক্তার দেখাতে গিয়ে সড়কে প্রাণ ঝড়লো কলেজ শিক্ষার্থীর  কবরস্থানের গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে প্রাণ গেল বৃদ্ধের বিয়ের দাবিতে অনশন ।। ছেলের মা-বোন ও চাচির মারধরে অচেতন অনশনকারী অবশেষে প্রতারক মমতাজ চেক জালিয়াতির মামলায় কারাগারে ফরিদগঞ্জ সাহিত্য সংসদের  উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ফরিদগঞ্জে ৪০ কার্টুন খেজুর পেল ৬৭ এতিমখানা সাংবাদিক লাঞ্ছনার তদন্তে গিয়ে অপদস্থ হলেন তদন্ত কর্মকর্তা

প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বপ্ন ছায়ার সবুজ বার্তা

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৫৮:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫ ৮০৬ বার পড়া হয়েছে

ফরিদগঞ্জ উপজেলার ১৪নং দক্ষিণ ইউনিয়নে অবস্থিত স্বপ্ন ছায়া সামাজিক সংগঠন-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ জুলাই) বিকেল ৪টায় সংগঠনটির প্রধান কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শতাধিক ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ ও রোপণের মাধ্যমে পরিবেশ রক্ষায় সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার করা হয়।

২০২০ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটি শুরু থেকেই সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে নানামুখী মানবকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এবারের আয়োজনের প্রতিপাদ্য ছিল—
“গাছ লাগান, জীবন বাঁচান; নিব শ্বাস লাগাবো গাছ” যা বিশ্ব পরিবেশ দিবস ও জলবায়ু পরিবর্তন রোধে জনসচেতনতা তৈরিতে গুরুত্ব বহন করে।

সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ মাহমুদ হাসান-এর নেতৃত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য মোঃ রুহুল আমিন (সেলিম), সাংবাদিক মোঃ জাকির হোসেন, এবং সংগঠনের সদস্য মোঃ হৃদয় খান, মোঃ আরমান হোসেন সিয়াম, নিশান সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বলেন, “আমরা সব সময় সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি এবং সমাজকল্যাণমূলক কাজ গ্রহণ করি। এই বৃক্ষরোপণ কর্মসূচিও তারই একটি অংশ। আমাদের লক্ষ্য দীর্ঘমেয়াদে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা। ভবিষ্যতেও আপনাদের দোয়া ও সহযোগিতায় আমরা আমাদের কাজ অব্যাহত রাখবো ইনশাআল্লাহ।”

স্থানীয়রা সংগঠনের এই মহৎ উদ্যোগকে স্বাগত জানান এবং তাদের আন্তরিক ধন্যবাদ জানান। তারা আশাবাদ ব্যক্ত করেন, ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও পরিবেশবান্ধব কার্যক্রম পরিচালিত হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বপ্ন ছায়ার সবুজ বার্তা

আপডেট সময় : ০৭:৫৮:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫