ফরিদগঞ্জ ১০:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদগঞ্জের গৃহবধূ মিশু হত্যা মামলায় আসামির যাবজ্জীবন ফরিদগঞ্জে মাদকসহ গ্রেপ্তার ৩, ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে সাজা ফরিদগঞ্জে ২য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ মামলায় লম্পট অটোরিকশা চালক গ্রেপ্তার, আদালতে জবানবন্দি জে কে ফিলিং স্টেশনের মুচলেকা ও লাখ টাকা জরিমানা ফরিদগঞ্জে কাছিয়াড়া ফুটসেল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে ফরিদগঞ্জে মিলাদ ও দোয়া মাহফিল চট্টগ্রামে সংবর্ধনা গ্রহণ করলেন ফরিদগঞ্জ কে আর আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাসুম আলম তালুকদার ৩৫ দিনেও তদন্ত প্রতিবেদন হয়নি ৩৫ বছরের সংসার, তবু স্বামীর কাছে ‘অচেনা’ আফিয়া পাঁচ দশকের চেনা পথেই থামল তাহের মাস্টারের জীবন

পশ্চিম চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:০১:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬ ৪৫ বার পড়া হয়েছে

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৯নং গোবিন্দপুর (উত্তর) ইউনিয়নের পশ্চিম চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২৬ সালের নবগঠিত ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক ও শিক্ষাপ্রতিষ্ঠান উদ্যোক্তা মো. মাসুম আলম তালুকদার

বৃহস্পতিবার (১৮ জুন ২০২৬) সকালে বিদ্যালয়ের অফিস কক্ষে অনুষ্ঠিত ব্যবস্থাপনা কমিটির সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। এ সময় কমিটির অন্যান্য সদস্যদের উপস্থিতিতে নতুন কমিটির দায়িত্ব বণ্টন সম্পন্ন করা হয়।

নবগঠিত কমিটিতে ইউপি সদস্য মো. জাকির হোসেন খাঁন সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। এছাড়া উচ্চ বিদ্যালয় প্রতিনিধি মো. মাহফুজুর রহমান, অভিভাবক সদস্য মো. মিজানুর রহমান, শাহীনুর আক্তার, জাকির বেপারীনারগীছ বেগম, বিদ্যোৎসাহী সদস্য মো. রিয়াদ হোসেন তালুকদারবিলকিছ বেগম, অবসরপ্রাপ্ত সরকারি প্রাথমিক কর্মকর্তা মো. ইউনুছ তালুকদার, শিক্ষক প্রতিনিধি সেলিনা আক্তার এবং সদস্য সচিব হিসেবে প্রধান শিক্ষক তপন চন্দ্র কর্মকার দায়িত্ব পালন করবেন।

নবনির্বাচিত সভাপতি মাসুম আলম তালুকদার ফরিদগঞ্জ কে.আর. আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও পরিচালক। শিক্ষা বিস্তার, সামাজিক উন্নয়ন এবং মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। পাশাপাশি তিনি দৈনিক চাঁদপুর দর্পণ পত্রিকার ফরিদগঞ্জ প্রতিনিধি হিসেবে সাংবাদিকতা পেশার সাথেও সম্পৃক্ত রয়েছেন।

সভাপতি নির্বাচিত হওয়ার পর তিনি বলেন, “পশ্চিম চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক ও আনন্দময় শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে আমি সকলকে সঙ্গে নিয়ে কাজ করবো। বিদ্যালয়কে একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে অভিভাবক, শিক্ষক ও এলাকাবাসীর সহযোগিতা কামনা করছি।”

এদিকে বিদ্যালয়ের সভাপতি হিসেবে মাসুম আলম তালুকদার নির্বাচিত হওয়ায় শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় সুধীসমাজের মধ্যে সন্তোষ প্রকাশ করা হয়েছে। তারা আশা করছেন, তাঁর নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও অবকাঠামোগত উন্নয়নে নতুন গতি সঞ্চার হবে।

উল্লেখ্য, পশ্চিম চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফরিদগঞ্জ উপজেলার ৯নং গোবিন্দপুর (উত্তর) ইউনিয়নের একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান, যা দীর্ঘদিন ধরে এলাকার কোমলমতি শিক্ষার্থীদের মানসম্মত প্রাথমিক শিক্ষা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পশ্চিম চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠন

আপডেট সময় : ০৬:০১:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬