ফরিদগঞ্জ ০১:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদগঞ্জে মারধর, চুরির অভিযোগ, স্বেচ্ছাসেবক দলের চারজন নেতাকর্মী গ্রেফতার ৩৬ দলের অংশগ্রহণে ফরিদগঞ্জে বিতর্ক উৎসব শুরু ফরিদগঞ্জে ডাকবাংলা খেয়াঘাটে দুর্গন্ধে অতিষ্ঠ মানুষ, নীরব দূষণে বিপন্ন ডাকাতিয়ার পাড় ২ বছরেও শেষ হয়নি ফরিদগঞ্জ-কালীরবাজার সড়ক ফরিদগঞ্জে কৃষিজমি ধ্বংস করে অবৈধ ড্রেজার পরিচালনা, প্রশাসনের উচ্ছেদ অভিযান ফরিদগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিস ঘিরে অভিযোগের পাহাড় ফরিদগঞ্জে জরুরি বিভাগ চিকিৎসা নিতে ডিমান্ড করে টাকা নেওয়ার অভিযোগ।। ভিডিও ভাইরাল ফরিদগঞ্জে নানা আয়োজনে হাদিয়া ফাউন্ডেশনের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এক জমি দুইবার রেজিস্ট্রি ফরিদগঞ্জে খেলার মাঠ পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন

পশ্চিম চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:০১:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬ ৭৯ বার পড়া হয়েছে

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৯নং গোবিন্দপুর (উত্তর) ইউনিয়নের পশ্চিম চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২৬ সালের নবগঠিত ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক ও শিক্ষাপ্রতিষ্ঠান উদ্যোক্তা মো. মাসুম আলম তালুকদার।

বৃহস্পতিবার (১৮ জুন ২০২৬) সকালে বিদ্যালয়ের অফিস কক্ষে অনুষ্ঠিত ব্যবস্থাপনা কমিটির সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। এ সময় কমিটির অন্যান্য সদস্যদের উপস্থিতিতে নতুন কমিটির দায়িত্ব বণ্টন সম্পন্ন করা হয়।

নবগঠিত কমিটিতে ইউপি সদস্য মো. জাকির হোসেন খাঁন সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। এছাড়া উচ্চ বিদ্যালয় প্রতিনিধি মো. মাহফুজুর রহমান, অভিভাবক সদস্য মো. মিজানুর রহমান, শাহীনুর আক্তার, জাকির বেপারী ও নারগীছ বেগম, বিদ্যোৎসাহী সদস্য মো. রিয়াদ হোসেন তালুকদার ও বিলকিছ বেগম, অবসরপ্রাপ্ত সরকারি প্রাথমিক কর্মকর্তা মো. ইউনুছ তালুকদার, শিক্ষক প্রতিনিধি সেলিনা আক্তার এবং সদস্য সচিব হিসেবে প্রধান শিক্ষক তপন চন্দ্র কর্মকার দায়িত্ব পালন করবেন।

নবনির্বাচিত সভাপতি মাসুম আলম তালুকদার ফরিদগঞ্জ কে.আর. আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও পরিচালক। শিক্ষা বিস্তার, সামাজিক উন্নয়ন এবং মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। পাশাপাশি তিনি দৈনিক চাঁদপুর দর্পণ পত্রিকার ফরিদগঞ্জ প্রতিনিধি হিসেবে সাংবাদিকতা পেশার সাথেও সম্পৃক্ত রয়েছেন।

সভাপতি নির্বাচিত হওয়ার পর তিনি বলেন, “পশ্চিম চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক ও আনন্দময় শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে আমি সকলকে সঙ্গে নিয়ে কাজ করবো। বিদ্যালয়কে একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে অভিভাবক, শিক্ষক ও এলাকাবাসীর সহযোগিতা কামনা করছি।”

এদিকে বিদ্যালয়ের সভাপতি হিসেবে মাসুম আলম তালুকদার নির্বাচিত হওয়ায় শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় সুধীসমাজের মধ্যে সন্তোষ প্রকাশ করা হয়েছে। তারা আশা করছেন, তাঁর নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও অবকাঠামোগত উন্নয়নে নতুন গতি সঞ্চার হবে।

উল্লেখ্য, পশ্চিম চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফরিদগঞ্জ উপজেলার ৯নং গোবিন্দপুর (উত্তর) ইউনিয়নের একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান, যা দীর্ঘদিন ধরে এলাকার কোমলমতি শিক্ষার্থীদের মানসম্মত প্রাথমিক শিক্ষা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পশ্চিম চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠন

আপডেট সময় : ০৬:০১:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬