ফরিদগঞ্জ ১০:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদগঞ্জে সহিংসতা ও নাশকতার অভিযোগে ধানের শীষের প্রার্থী মোঃ হারুনুর রশিদের সংবাদ সম্মেলন ফরিদগঞ্জে নির্বাচনী সহিংসতায় আটক ২ ফরিদগঞ্জে চিংড়ি ও ধানের শীষের সমর্থকদের সংঘর্ষে আহত অন্তত ১৫ ফরিদগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মঞ্জুর ও সদস্য সচিব শাওন বহিষ্কার ফরিদগঞ্জে বিএনপির প্রচারণা শুরু নির্বাচনী সিদ্ধান্তে অনড় আলহাজ্ব এম এ হান্নান কে বিএনপি থেকে বহিষ্কার চিকিৎসার অভাবে যন্ত্রণায় দিন কাটছে দিনমজুর জাকিরের পাইকপাড়া গোল্ডকাপে চ্যাম্পিয়ন কাতার প্রবাসী স্পোর্টিং ক্লাব উসমান হাদিকে হত্যার প্রতিবাদে ফরিদগঞ্জে সম্মিলিত ছাত্রজনতার বিক্ষোভ সমাবেশ ও দোয়ানুষ্ঠান ৮ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে স্বপ্নের ফরিদগঞ্জ’র মেধাবৃত্তি পরীক্ষা

‘পথের দাবী’ সামাজিক সংগঠনের দিবা-রাত্রি মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল

শামীম হাসান
  • আপডেট সময় : ০৭:৩৫:১০ পূর্বাহ্ন, সোমবার, ১৫ মে ২০২৩ ৯৭৫ বার পড়া হয়েছে

খেলাধুলার মধ্যে থেকে যুব সমাজ সঠিক ভাবে গড়ে উঠলেই সুন্দর সমাজ বিনির্মান সম্ভব

…………যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী

মুনতাসীর একাদশকে হারিয়ে ফাইনালে চ্যাম্পিয়ন ভাঁটিরগাও ভিক্টোরিয়াস

এতোজনকে একত্রে এমন একটি আনন্দময় সুন্দর পরিবেশ সৃষ্টি করার জন্য খেলাধুলাই যথেষ্ট। আমাদের খেলাধুলা করতে হবে পরস্পরের সাথে ভালো সম্পর্ক গড়ে তোলার জন্য৷ খেলাধুলার মধ্যে থেকে যুবসমাজ সঠিক ভাবে গড়ে উঠলেই সুন্দর সমাজ বিনির্মান সম্ভব। কারো একার পক্ষে বড় কোন সাফল্য অর্জন করা সম্ভব নয়, সকলের প্রচেষ্টায় কঠিন কোন কিছুকেও সহজেই অর্জন করা সম্ভব। বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে সকল পর্যায় থেকে আমাদের সকলকে কাজ করতে হবে৷ ফরিদগঞ্জ পৌরসভার মিরপুরে পথের দাবী সংগঠনের দিবা-রাত্রি মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালের প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে কথাগুলো বলেন, ফরিদগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও ফরিদগঞ্জ পৌরসভার মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী।

১০ মে (বুধবার) রাত ফাইনাল খেলার পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ‘পথের দাবী’ সংগঠনের প্রতিষ্ঠাতা সাইদুল ইসলাম রাসেদ’র সভাপতিত্বে ও উপস্থাপক শামীম হাসান’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ফরিদগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ডের কমিশনার বাবুল পাটওয়ারী, ফরিদগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সাবেক আহ্বায়ক ওহিদ পাটওয়ারী।

এদিন বিকেলে টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় পুরা টুর্ণামেন্টে ক্রিকেটিয় আলো ছড়ানো অন্যতম দুই শক্তিশালী দল ভাঁটিরগাও ভিক্টোরিয়াস বনাম মুনতাসীর একাদশ। নির্ধারিত ১৪ ওভারের খেলায় টচে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় মুনতাসীর একাদশ। ব্যাটিং করতে নেমে ১১৭ রান করে ১১৮ রানের চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় ভাঁটিরগাও ভিক্টোরিয়াস। জবাবে ব্যাটিং করতে শুরুটা ভালো হলেও তৃতীয় উইকেটের পতনের পর একে একে পর উইকেট হারায় মুনতাসীর একাদশ৷ শেষের দিকে কিছুটা আক্রমণাত্বক ব্যাটিং করলেও শেষ রক্ষা হয়নি অবশেষে ১০ রানের পরাজয়। চ্যাম্পিয়ন হয় ভাঁটিরগাও ভিক্টোরিয়াস।

ফাইনাল ম্যাচের পরস্কার বিতরণ অনুষ্ঠানে পথের দাবী সংগঠনের সদস্য শুভাকাঙ্ক্ষী স্থানীয়রা উপস্থিত ছিলেন। চলতি বছরের এপ্রিল মাসে ১০ দলের অংশগ্রহণে শুরু হওয়া এই টুর্ণামেন্টে সাতাশ ম্যাচ খেলা শেষে সেমিফাইনালে বিজয়ী দুটি দলের অংশগ্রহণে এদিন ফাইনাল অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

‘পথের দাবী’ সামাজিক সংগঠনের দিবা-রাত্রি মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল

আপডেট সময় : ০৭:৩৫:১০ পূর্বাহ্ন, সোমবার, ১৫ মে ২০২৩