ফরিদগঞ্জ ০৬:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদগঞ্জে কাছিয়াড়া ফুটসেল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে ফরিদগঞ্জে মিলাদ ও দোয়া মাহফিল চট্টগ্রামে সংবর্ধনা গ্রহণ করলেন ফরিদগঞ্জ কে আর আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাসুম আলম তালুকদার ৩৫ দিনেও তদন্ত প্রতিবেদন হয়নি ৩৫ বছরের সংসার, তবু স্বামীর কাছে ‘অচেনা’ আফিয়া পাঁচ দশকের চেনা পথেই থামল তাহের মাস্টারের জীবন মন্ত্রী আসার গুঞ্জনেই পাল্টে গেল ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিত্র গ্যারেজে যাওয়ার পথে নিখোঁজ, রাতে ডোবার কাদায় মিলল ইব্রাহিমের নিথর দেহ ফরিদগঞ্জ কে. আর. আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ফুটবল উৎসব দুর্যোগ মোকাবিলায় ৫২ স্কাউদেটের হাতে-কলমে প্রশিক্ষণ

ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে সন্তোষপুর দরবার শরীফে আলোচনা সভা ও ইফতার মাহফিল

জাহিদুল ইসলাম ফাহিম
  • আপডেট সময় : ১০:৩৭:৫২ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬ ২৯৮ বার পড়া হয়েছে

ইসলামের ইতিহাসে বদর দিবস সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল থাকার এক উজ্জ্বল দৃষ্টান্ত। এই দিনের শিক্ষা মুসলিম উম্মাহকে সাহস, ত্যাগ ও আদর্শিক জীবন গঠনে অনুপ্রাণিত করে। বদর যুদ্ধ ইসলামের ইতিহাসে এমন এক যুদ্ধ, এই যুদ্ধ পরবর্তিতে ইসলামের বিজয় নিশ্চিত হয়। তাই দিবসটিকে চিরস্মরণীয় করে রাখতে চাঁদপুরের ফরিদগঞ্জের সন্তোষপুর দরবার শরীফে ঐতিহাসিক বদর দিবসে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহিফল অনুষ্ঠিত হয়েছে।
হাজারো ইসলাম প্রিয় মানুষদের উপস্থিতিতে ১৭ রমজান শনিবার সন্তোষপুর দরবার শরীফের নেছার মঞ্জিলে দারুস্সুন্নাত ছালেহীয়া দীনিয়া মাদ্রাসার আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথির বয়ান পেশ করেন সন্তোষপুর দরবার শরীফের পীর আল্লামা শাহ আব্দুল করিম বীন মোহাম্মদ।
প্রধান অতিথি বক্তব্যে বলেন, বদরের ইতিহাস কেবল যুদ্ধের কাহিনী নয়, এটি ঈমান, ত্যাগ এবং আল্লাহর সাহায্যের ওপর অবিচল আস্থার এক অনন্য দৃষ্টান্ত। প্রতিকূল পরিস্থিতিতেও সত্যের পথে অবিচল থাকলে বিজয় সুনিশ্চিত বদর দিবস আমাদের সেই বার্তাই দেয়। বদর যুদ্ধ আমাদের শেখায় যে, বিজয় কেবল সংখ্যাধিক্য বা বাহ্যিক শক্তির ওপর নির্ভর করে না; বরং আল্লাহর ওপর অটল বিশ্বাস, দৃঢ় ঈমান এবং ধৈর্যই হলো মুমিনের প্রকৃত শক্তি। বদরের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে বর্তমান প্রজন্মকে নৈতিক ও আদর্শিক মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।
আলোচনা শেষে দেশ, জাতি ও বিশ্বের মুসলিম উম্মার সার্বিক মঙ্গল কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে সন্তোষপুর দরবার শরীফে আলোচনা সভা ও ইফতার মাহফিল

আপডেট সময় : ১০:৩৭:৫২ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬