ফরিদগঞ্জ ০৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অসুস্থ বিএনপি নেতাকে দেখতে বাসায় গেলেন সংসদ সদস্য মো. আব্দুল হান্নান ফরিদগঞ্জে কৃষক নেতা তবারক উল্লাহর মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত সিএনজিতে ফেলে যাওয়া ৪ ভরি স্বর্ণ নিয়ে চালকের লোভ ।। শেষ রক্ষা হলো না! কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সাংগঠনিক দায়িত্বে ফরিদগঞ্জের তারেকুর রহমান আজ ফরিদগঞ্জ মুক্ত দিবস ।। ১৯৭১ সালে চাঁদপুর জেলার প্রথম ফরিদগঞ্জ উপজেলা শত্রুমুক্ত হয় ‎ফরিদগঞ্জের কেরোয়ায় অবৈধ ড্রেজার বন্ধে প্রশাসনের অভিযান।।  সাংবাদিকের নিরাপত্তার আশ্বাস ইউএনওর ফরিদগঞ্জে ছাত্রলীগ কর্মী জুয়েল গ্রেপ্তার ফরিদগঞ্জে অগ্নিসংযোগ, হত্যা ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিশাল বিক্ষোভ প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার করুন, নিরীহ কাউকে হয়রানি নয় : এমপি আলহাজ্ব এম.এ হান্নান টানা দরপতনের পর আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা

আজ ফরিদগঞ্জ মুক্ত দিবস ।। ১৯৭১ সালে চাঁদপুর জেলার প্রথম ফরিদগঞ্জ উপজেলা শত্রুমুক্ত হয়

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:১৫:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে

বুধবার (২৫ নভেম্বর ২০২৬) ফরিদগঞ্জ মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকহানাদার বাহিনী ও তাদের সহযোগীরা বীর মুক্তিযোদ্ধাদের প্রবল প্রতিরোধের মুখে ফরিদগঞ্জ ছেড়ে চাঁদপুরের দিকে পালিয়ে যেতে বাধ্য হয়। এর মধ্য দিয়ে চাঁদপুর জেলার প্রথম উপজেলা হিসেবে শত্রুমুক্ত হয় ফরিদগঞ্জ। স্থানীয় মুক্তিযোদ্ধা ও নিরস্ত্র জনতার প্রতিরোধের মুখে হানাদার বাহিনী উপজেলার ভাটিয়ালপুর চৌরাস্তায় মুক্তিযোদ্ধাদের আক্রমণের মুখে পড়ে। সেখান থেকে চাঁদপুরে পালিয়ে যাওয়ার সময় পাকবাহিনী সাধারণ মানুষের ওপর এলোপাতাড়ি গুলি ছুড়তে ছুড়তে পিছু হটে। এ সময় পাকবাহিনীর গুলিতে কয়েকজন সাধারণ মানুষ প্রাণ হারান। এদিকে, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধা ও নিরস্ত্র মানুষের স্মরণে ১৯৯৫ সালে ফরিদগঞ্জ উপজেলা সদরে শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণ করেন মুক্তিযুদ্ধের প্রয়াত ৮ নম্বর সেক্টর কমান্ডার লে. কর্নেল (অব.) আবু ওসমান চৌধুরী। প্রতি বছর এ দিনে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে।

ফরিদগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সাহাদাত হোসেন সাবু পাটওয়ারী বলেন, ১৯৭১ সালের ২৫ নভেম্বর ফরিদগঞ্জকে পাকহানাদার মুক্ত করা হয়েছিল, যা তাঁদের কাছে বিশেষ তাৎপর্য ও গুরুত্ব বহন করে। দিবসটি পালন উপলক্ষে বুধবার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে র‍্যালি শেষে শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন এবং পরে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

তথ্য সূত্র : দৈনিক চাঁদপুর কন্ঠ

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আজ ফরিদগঞ্জ মুক্ত দিবস ।। ১৯৭১ সালে চাঁদপুর জেলার প্রথম ফরিদগঞ্জ উপজেলা শত্রুমুক্ত হয়

আপডেট সময় : ০৪:১৫:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬