ভুয়া সাংবাদিক ও মা’দ’ক কারবারি কামরুল হাসান রনিকে গ্রে’প্তা’রে’র দাবিতে মানববন্ধন
- আপডেট সময় : ০৫:১২:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে

ফরিদগঞ্জ উপজেলায় গাজীপুর এলাকার মা’দ’ক ব্যবসায়ী, মা’দ’ক সেবন এবং সাংবাদিকতার আড়ালে অপকর্মের অভিযোগে চিহ্নিত মা’দ’ক কারবারি কামরুল হাসান রনিকে দ্রুত গ্রে’প্তা’রে’র দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে সচেতন মহল।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত কামরুল হাসান রনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতার ভুয়া পরিচয় দিয়ে এলাকায় বিভিন্ন ধরণের অপকর্ম ও মা’দ’ক ব্যবসার নেটওয়ার্ক চালিয়ে আসছিল। তার এই অনৈতিক কর্মকাণ্ডের কারণে এলাকার যুবসমাজ ধ্বংসের মুখে পড়ছে বলে অভিযোগ করেন ক্ষুব্ধ বাসিন্দারা। এলাকার তরুণ প্রজন্মকে মা’দ’কের ছোবল থেকে রক্ষা করতে তাকে দ্রুত আইনের আওতায় এনার দাবী জানান মানববন্ধন কারীরা।
এসময় বক্তব্য রাখেন, রহমত তালুকদার, বোরহান উদ্দিন, পারুল বেগম, শাওন পাঠান, সোরাব তালুকদার, এসময় উপস্থিত ছিলেন, পাইকপাড়া উত্তর ইউনিয়নের স্বেচ্ছাবেসবক দলের সভাপতি ফারুকসহ অন্যান্যরা।










