ফরিদগঞ্জ উপজেলায় গাজীপুর এলাকার মা'দ'ক ব্যবসায়ী, মা'দ'ক সেবন এবং সাংবাদিকতার আড়ালে অপকর্মের অভিযোগে চিহ্নিত মা'দ'ক কারবারি কামরুল হাসান রনিকে দ্রুত গ্রে'প্তা'রে'র দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে সচেতন মহল।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত কামরুল হাসান রনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতার ভুয়া পরিচয় দিয়ে এলাকায় বিভিন্ন ধরণের অপকর্ম ও মা'দ'ক ব্যবসার নেটওয়ার্ক চালিয়ে আসছিল। তার এই অনৈতিক কর্মকাণ্ডের কারণে এলাকার যুবসমাজ ধ্বংসের মুখে পড়ছে বলে অভিযোগ করেন ক্ষুব্ধ বাসিন্দারা। এলাকার তরুণ প্রজন্মকে মা'দ'কের ছোবল থেকে রক্ষা করতে তাকে দ্রুত আইনের আওতায় এনার দাবী জানান মানববন্ধন কারীরা।
এসময় বক্তব্য রাখেন, রহমত তালুকদার, বোরহান উদ্দিন, পারুল বেগম, শাওন পাঠান, সোরাব তালুকদার, এসময় উপস্থিত ছিলেন, পাইকপাড়া উত্তর ইউনিয়নের স্বেচ্ছাবেসবক দলের সভাপতি ফারুকসহ অন্যান্যরা।
প্রকাশক : শামীম হাসান ..
বার্তা প্রধান : খাদিজা তাসনীম
বার্তা কক্ষ : এ আর হাই স্কুল রোড, ফরিদগঞ্জ, চাঁদপুর।
সংবাদ সংক্রান্ত যে কোন বিষয়ে যোগাযোগ করুন : 01610970042
faridgonjsongbadonline@gmail.com
ফরিদগঞ্জ সংবাদ