ফরিদগঞ্জ ০৫:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভাতিজার ন্যায় বিচার চাইলেন মোতাহার পাটওয়ারী বিএনপি নেতার বাড়িতে আগ্নেয়াস্ত্রের মহড়া ঘটনায় পুলিশের হাতে আটক ২ বাবাকে ডাক্তার দেখাতে গিয়ে সড়কে প্রাণ ঝড়লো কলেজ শিক্ষার্থীর  কবরস্থানের গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে প্রাণ গেল বৃদ্ধের বিয়ের দাবিতে অনশন ।। ছেলের মা-বোন ও চাচির মারধরে অচেতন অনশনকারী অবশেষে প্রতারক মমতাজ চেক জালিয়াতির মামলায় কারাগারে ফরিদগঞ্জ সাহিত্য সংসদের  উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ফরিদগঞ্জে ৪০ কার্টুন খেজুর পেল ৬৭ এতিমখানা সাংবাদিক লাঞ্ছনার তদন্তে গিয়ে অপদস্থ হলেন তদন্ত কর্মকর্তা

বাবা মায়ের উপর ছেলেদের নৃশংসতা

শামীম হাসান
  • আপডেট সময় : ০৩:৩৯:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ২৭৭ বার পড়া হয়েছে

ফরিদগঞ্জে নিজ সন্তানদের নৃশংসতার শিকার হওয়ার পর বাধ্য হয়ে থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী বৃদ্ধ বাবা মোঃ আবুল হোসেন।

বড় তিন ছেলে থাকার জায়গা ও খাবার না দেওয়ায় এবং বিভিন্ন সময়ে সম্পত্তির জন্য হামলা করায় বাধ্য হয়ে বৃদ্ধ বাবা মোঃ আবুল হোসেন বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে মোঃ রুবেল হোসেন, মোঃ পাবেল হোসেন, মোঃ ডালিম হোসেন, আমেনা বেগম, মুন্নি বেগম কে আসামি করে ফরিদগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

বুধবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে সম্পত্তিগত বিষয় নিয়ে বাকবিতন্ডের সৃষ্টি হলে বাবা মায়ের পক্ষে কথা বলায় এক পর্যায়ে থানায় অভিযোগকারীর বড় ছেলে রুবেল মাথায় বাড়ি দেয় এবং অপর ছেলে পাবেল, ডালিম সহ অতর্কিত হামলা এবং গালাগালি করে। পরে হামলা শিকার হওয়া বাবু ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য চিকিৎসা গ্রহণ করেন। তার মাথায় জখমকৃতস্থানে তিনটি সেলাই করতে হয়েছে।

হামলার শিকার হওয়া বাবু জানান, সম্পত্তি নিয়ে গতকাল রাতে কথা কাটাকাটি হয়। আমি বাবা মায়ের পক্ষে কথা বলায় এক পর্যায়ে আমার বড় ভাই রুবেল আমার মাথায় রড দিয়ে আঘাত করে আমাকে জখম করে। পরে আমি হাসপাতালে গিয়ে চিকিৎসা নেই।

ভুক্তভোগী বৃদ্ধ বাবা মোঃ আবুল হোসেন জানান, আমার বড় তিন ছেলে ডালিম, পাভেল, রুবেল আমাদেরকে ঠিকমতো খাবারটুকু দেয় না৷ সম্পত্তি ভাগ করে দেইনি এজন্য ভিন্ন সময়ে আমাদের উপর হামলাও করেছে তারা। কয়েকদিন আগে তার মার হাত গুরুতর ভাবে জখম করে, গতকাল রাতে আবার আমার ছোট ছেলের মাথা ফাটিয়ে দেয়। তারা পাশে বিল্ডিংয়ের রুমে থাকে আর আমরা ছোট ছেলেকে নিয়ে থাকি পাশের ঝুপড়ি ঘরে।
তিনি আরোও বলেন আমার এক মেয়ের কোনো দায়িত্ব কোন ছেলে নেয় না। তাই আমি স্ব-ইচ্ছায় মেয়েকে আমার ক্রয়কৃত জায়গা থেকে জায়গা দিয়েছি। এই নিয়ে আমার প্রবাস ফেরত ছেলে পাবেল, রুবেল, ডালিম আমার মেয়েকে আমার বাড়ি আসতে দেয় না। অশ্লীল ভাষায় গালাগালি করে। মেয়েকে জায়গা দিয়েছি কিন্তু জায়গার সম্পূর্ণ ফসল আমি নিজে নেই।

ভুক্তভোগী মা সুফিয়া বেগম জানান, ছেলেরা বলতেছে আমরা সব সম্পত্তি তাদের ভাগ করে দিলে আমাদের মা-বাবাকে খাবার দিবে। আমার ছেলে ডালিম বলছে ঘর ভেঙ্গে আবার ঘর ঠিক করে দিবে কিন্তু কিছুই করে নি। ছেলেরা আমাদের থাকার জায়গা দেয় না ৷ আমরা বিল্ডিংয়ের পাশে ঝুবড়ি ঘরে থাকি, ছেলেরা থাকার মতো জায়গা তো দেয়ই না খাবারও দেয় না। আমরা চাই আমাদের ঘর মেরামত করে দিবে আর আমাদের খাবারটুকু দিবে। আমরা এতেই সন্তুষ্ট। আমর আর কিছুই চাই না।

অভিযুক্ত তিন ছেলে ডালিম, পাভেল, রুবেল এই প্রতিবেদককে জানায়, পৃথিবীর কোন আইনে আছে ছেলেদের আগে মেয়েদেরকে সম্পত্তি লিখে দেওয়ার কথা, আমার বাবা-মা তা করেছে।

অভিযোগকারী মেয়ে তানজিনা আক্তার জানান, ভাইরা বোনের ভরণপোষণ দেয় না এবং বোনের খোঁজখবরও নেয়না। তাই বৃদ্ধ বাবা মেয়েকে হেবা তিনশতক এবং বাড়ি খারিজ আর ছোট ছেলেকে প্রবাসে পাঠানো বাবদ টাকার বিনিময়ে তিনশতক জায়গা দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাবা মায়ের উপর ছেলেদের নৃশংসতা

আপডেট সময় : ০৩:৩৯:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪