ফরিদগঞ্জ ০১:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভাতিজার ন্যায় বিচার চাইলেন মোতাহার পাটওয়ারী বিএনপি নেতার বাড়িতে আগ্নেয়াস্ত্রের মহড়া ঘটনায় পুলিশের হাতে আটক ২ বাবাকে ডাক্তার দেখাতে গিয়ে সড়কে প্রাণ ঝড়লো কলেজ শিক্ষার্থীর  কবরস্থানের গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে প্রাণ গেল বৃদ্ধের বিয়ের দাবিতে অনশন ।। ছেলের মা-বোন ও চাচির মারধরে অচেতন অনশনকারী অবশেষে প্রতারক মমতাজ চেক জালিয়াতির মামলায় কারাগারে ফরিদগঞ্জ সাহিত্য সংসদের  উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ফরিদগঞ্জে ৪০ কার্টুন খেজুর পেল ৬৭ এতিমখানা সাংবাদিক লাঞ্ছনার তদন্তে গিয়ে অপদস্থ হলেন তদন্ত কর্মকর্তা

ফরিদগঞ্জে ৪০ কার্টুন খেজুর পেল ৬৭ এতিমখানা

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:৫২:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬ ১৩৯ বার পড়া হয়েছে

পবিত্র রমজানকে ঘিরে সৌদি আরব থেকে আগত উপহারস্বরূপ খেজুর পৌঁছে গেছে ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন এতিমখানায়। উপজেলার জন্য বরাদ্দকৃত ৪০ কার্টুন খেজুর শুক্রবার (১৩ মার্চ ২০২৬) উপজেলার ৬৭টি এতিমখানায় বিতরণ করা হয়েছে।
ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিভিন্ন এতিমখানার দায়িত্বপ্রাপ্তদের হাতে এসব খেজুরের প্যাকেট তুলে দেন। রমজানের ইফতারে এতিম শিশুদের মুখে হাসি ফোটাতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আওরঙ্গজেব এবং ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বিতরণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া বলেন, উপজেলা সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধিত ও অনিবন্ধিত এতিমখানাগুলোর এতিমদের সংখ্যার ভিত্তিতে খেজুর বরাদ্দ দেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করে বলেন, রমজানের ইফতারের সময় এতিম শিশুদের মাঝে এসব খেজুর বিতরণ করা হবে।
রমজানের পবিত্রতা ও সৌদি আরবের উপহারের এ খেজুর পেয়ে এতিমখানা কর্তৃপক্ষ সন্তোষ প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ফরিদগঞ্জে ৪০ কার্টুন খেজুর পেল ৬৭ এতিমখানা

আপডেট সময় : ০৯:৫২:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬