ফরিদগঞ্জ ০৬:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদগঞ্জে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক শিমুল হাছান গুরুতর আহত ফরিদগঞ্জে দৈনিক কালের সমাজের অষ্টম বর্ষপূর্তি উদ্‌যাপন ফরিদগঞ্জে মসজিদের ইমামের ওপর হামলা ।। হাতের কবজি ও নাকের হাড় ভাঙার অভিযোগ ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা বদরপুর সিনিয়র আলিম মাদ্রাসার নবগঠিত কমিটির পরিচিতি সভা ফরিদগঞ্জে ১৬১ পিস ইয়াবাসহ গ্রেফতার ৫ কারবারি বদরপুর আলিম মাদ্রাসার সভাপতি হলেন সাংবাদিক ফখরুল আলম ফরিদগঞ্জে প্রেসক্লাব-বিএনপি সমঝোতা বৈঠক, সংবাদ বর্জনের ঘোষণা স্থগিত ‎ফরিদগঞ্জে IUGIP সড়কের কাজে অনিয়মের অভিযোগ ফরিদগঞ্জে বিএনপির সংবাদ বর্জনের ঘোষণা

ফরিদগঞ্জে ৪০ কার্টুন খেজুর পেল ৬৭ এতিমখানা

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:৫২:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬ ৩৪৫ বার পড়া হয়েছে

পবিত্র রমজানকে ঘিরে সৌদি আরব থেকে আগত উপহারস্বরূপ খেজুর পৌঁছে গেছে ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন এতিমখানায়। উপজেলার জন্য বরাদ্দকৃত ৪০ কার্টুন খেজুর শুক্রবার (১৩ মার্চ ২০২৬) উপজেলার ৬৭টি এতিমখানায় বিতরণ করা হয়েছে।
ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিভিন্ন এতিমখানার দায়িত্বপ্রাপ্তদের হাতে এসব খেজুরের প্যাকেট তুলে দেন। রমজানের ইফতারে এতিম শিশুদের মুখে হাসি ফোটাতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আওরঙ্গজেব এবং ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বিতরণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া বলেন, উপজেলা সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধিত ও অনিবন্ধিত এতিমখানাগুলোর এতিমদের সংখ্যার ভিত্তিতে খেজুর বরাদ্দ দেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করে বলেন, রমজানের ইফতারের সময় এতিম শিশুদের মাঝে এসব খেজুর বিতরণ করা হবে।
রমজানের পবিত্রতা ও সৌদি আরবের উপহারের এ খেজুর পেয়ে এতিমখানা কর্তৃপক্ষ সন্তোষ প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ফরিদগঞ্জে ৪০ কার্টুন খেজুর পেল ৬৭ এতিমখানা

আপডেট সময় : ০৯:৫২:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬