ফরিদগঞ্জ ০৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদগঞ্জে ১৬১ পিস ইয়াবাসহ গ্রেফতার ৫ কারবারি বদরপুর আলিম মাদ্রাসার সভাপতি হলেন সাংবাদিক ফখরুল আলম ফরিদগঞ্জে প্রেসক্লাব-বিএনপি সমঝোতা বৈঠক, সংবাদ বর্জনের ঘোষণা স্থগিত ‎ফরিদগঞ্জে IUGIP সড়কের কাজে অনিয়মের অভিযোগ ফরিদগঞ্জে বিএনপির সংবাদ বর্জনের ঘোষণা এক দেহে দুই প্রাণ, দারিদ্র্যে থমকে আছে দুই শিশুর চিকিৎসা ও নতুন জীবনের স্বপ্ন ‘মিথ্যা’ অভিযোগে প্রবাসী ও তার পরিবারকে লাগাতার হয়রানি যে মাটিতে জন্ম, সেই মাটিতেই শেষ শয্যা ফরিদগঞ্জে অর্থ কেলেঙ্কারির অভিযোগে বিদ্যালয়ের ‎প্রধান শিক্ষকসহ ২জন বরখাস্ত সুবিদপুর পশ্চিম ইউনিয়নের দক্ষিণ চৌরাঙ্গা বেপারি বাড়িতে নারিকেল গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

ফরিদগঞ্জে ১৬১ পিস ইয়াবাসহ গ্রেফতার ৫ কারবারি

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:০২:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬ ১ বার পড়া হয়েছে
ফরিদগঞ্জে থানা পুলিশের বিশেষ অভিযানে ১৬১ পিস ইয়াবাসহ পাঁচজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের গাব্দেরগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করে ফরিদগঞ্জ থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন-রূপসা উত্তর ইউনিয়নের গাব্দেরগাঁও এলাকার হানিফ মিয়ার ছেলে কামরুল ইসলাম (৪৬), বদরপুর এলাকার মমতাজ উদ্দিনের ছেলে সুমন (২৪), বারপাইকা গ্রামের মো. ফজলুল হকের ছেলে মো. অন্তর (৩১), একই গ্রামের মোস্তফা বেপারির ছেলে মো. তারেক (২২) এবং মো. কামালের ছেলে মো. আলাউদ্দিন (২৬)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এরশাদ উল্ল্যাহর নির্দেশনায় উপপরিদর্শক (এসআই) হুমায়ূন কবির এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) জুমায়েত জুয়েলের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গাব্দেরগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ওই ৫ জনকে আটক করা হয় এবং তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ১৬১ পিস ইয়াবা জব্দ করা হয়।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এরশাদ উল্ল্যাহ জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বুধবার (৪ নভেম্বর) আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকমুক্ত উপজেলা গড়তে আমাদের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফরিদগঞ্জে ১৬১ পিস ইয়াবাসহ গ্রেফতার ৫ কারবারি

আপডেট সময় : ১১:০২:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬