ফরিদগঞ্জ ০৩:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভাতিজার ন্যায় বিচার চাইলেন মোতাহার পাটওয়ারী বিএনপি নেতার বাড়িতে আগ্নেয়াস্ত্রের মহড়া ঘটনায় পুলিশের হাতে আটক ২ বাবাকে ডাক্তার দেখাতে গিয়ে সড়কে প্রাণ ঝড়লো কলেজ শিক্ষার্থীর  কবরস্থানের গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে প্রাণ গেল বৃদ্ধের বিয়ের দাবিতে অনশন ।। ছেলের মা-বোন ও চাচির মারধরে অচেতন অনশনকারী অবশেষে প্রতারক মমতাজ চেক জালিয়াতির মামলায় কারাগারে ফরিদগঞ্জ সাহিত্য সংসদের  উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ফরিদগঞ্জে ৪০ কার্টুন খেজুর পেল ৬৭ এতিমখানা সাংবাদিক লাঞ্ছনার তদন্তে গিয়ে অপদস্থ হলেন তদন্ত কর্মকর্তা

ফরিদগঞ্জে সড়কে প্রাণ গেলো এক অটোরিকশা যাত্রীর

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:৫৮:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩ ৬৫০ বার পড়া হয়েছে

ফরিদগঞ্জে ব্যাটারী চালিত অটোরিকশা ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে বিল্লাল হোসেন (৪৫) নামে ১ ব্যাক্তি নিহত হয়েছে। উপজেলার চরকুমিরা চৌ-রাস্তা নামক স্থানে বুধবার (২২ মার্চ) রাত ১১ টায় এ ঘটনাটি ঘটে। নিহত বিল্লাল হোসেন পৌর এলাকার সাফুয়া গ্রামের মৃত জামাল হোসেন’র ছেলে। তিনি অটোরিকশা যাত্রী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, চাঁদপুরের দিক থেকে আসা সিএনজি টি অপরদিক থেকে আসা ব্যাটারী চালিত অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় যাত্রী বিল্লাল হোসেন অটোরিকশা থেকে সড়কে চিটকে পড়েন। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বিল্লাল হোসেনকে মৃত ঘোষণা করে।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত চিকিৎসক সাদ্দাম হোসেন জানান, বিল্লাল হোসেনকে হাসপাতালে নিয়ে আসার পূর্বে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মান্নান বলেন, সড়ক দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহতের মরদেহ আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফরিদগঞ্জে সড়কে প্রাণ গেলো এক অটোরিকশা যাত্রীর

আপডেট সময় : ১১:৫৮:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩