ফরিদগঞ্জ ০৮:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এক সপ্তাহে ২০ চুরি, আতঙ্কে ফরিদগঞ্জবাসী ফরিদগঞ্জে ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারিকে গ্রেপ্তার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নে সাবেক ইউপি চেয়ারম্যান এর মধ্যস্থতায় পাউবির খাছ বিক্রি! থানায় অভিযোগ গাব্দেরগাঁও গ্রামে আদালতের রায়ের পরও মিলছে না জমির দখল ফরিদগঞ্জে তিনদিন ব্যাপি পিআইবি’র প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ফরিদগঞ্জে সরকারি সম্পত্তি দখল করে ভবণ নির্মাণের অভিযোগ ১২ বছর পালিয়েও চাকরি বহাল! ফরিদগঞ্জে মাদ্রাসা সুপারের নজিরবিহীন জালিয়াতি ফাঁকা ঘরই ছিল টার্গেট।। দক্ষিণ শাশিয়ালীতে প্রবাসীর কষ্টার্জিত সম্পদ চুরি ফরিদগঞ্জে জমি নিয়ে বিরোধে বসতঘরে হামলা-ভাঙচুরের অভিযোগ, আহত ৪ ফরিদগঞ্জে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে কিশোর নিহত, আহত ৪

ফরিদগঞ্জে সাংবাদিক আবু হেনা মোস্তফা কামাল’র উপর বালু সন্ত্রাসীদের হামলা

ফরিদগঞ্জ সংবাদ ডেস্ক
  • আপডেট সময় : ০৬:২৭:১৯ অপরাহ্ন, রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩ ৫৩০ বার পড়া হয়েছে

ফরিদগঞ্জে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ডাকাতিয়া থেকে বালু সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন দৈনিক মানব জমিন এর ফরিদগঞ্জ প্রতিনিধি সিনিয়র সাংবাদিক আবু হেনা মোস্তফা কামাল।

রোববার (২৪) ডিসেম্বর সন্ধ্যায় উপজেলার চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের পুটিয়া গ্রামের পার্শ্ববর্তী ডাকাতিয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন সংবাদ সংগ্রহ করতে গেলে এই ঘটনা ঘটে। সংবাদ পেয়ে থানা-পুলিশ ও স্থানীয় সাংবাদিকরা তাকে উদ্ধার করে।

জানা যায়, পুটিয়া গ্রামের পার্শ্ববর্তী ডাকাতিয়া নদী থেকে দীর্ঘদিন যাবত স্থানীয় প্রভাবশালীরা বালু উত্তোলন করে আসছে। এ খবর পেয়ে দৈনিক মানবজমিন ও দৈনিক চাঁদপুর দর্পন পত্রিকার ফরিদগঞ্জ অফিস প্রধান আবু হেনা মোস্তফা কামাল ওই স্থানে সংবাদ বাদ সংগ্রহ করতে যান। এসময় অবৈধ ড্রেজার ও বালু ব্যবসায়ী সোহেল ও সোলাইমানের কাছে তথ্য জানতে চাইলে তারা সাংবাদিককে লাঞ্ছিত করে এবং আটক করে রাখে। এরপর থানা পুলিশের এসআই রুবেল ফরাজী সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে উনাকে উদ্ধার করে। এ ঘটনায় ফরিদগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সাংবাদিক আবু হেনা মোস্তফা কামালের উপর বালু ব্যবসায়ীদের হামলার ঘটনায় ফরিদগঞ্জ প্রেসক্লাব তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে সাংবাদিক আবু হেনা মোস্তফা কামালকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফরিদগঞ্জে সাংবাদিক আবু হেনা মোস্তফা কামাল’র উপর বালু সন্ত্রাসীদের হামলা

আপডেট সময় : ০৬:২৭:১৯ অপরাহ্ন, রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩