ফরিদগঞ্জ ০৬:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদগঞ্জ গাজীপুর বাজারে রাস্তা কেটে ফেলায় ঘটছে দুর্ঘটনা পুষ্প-শাওনের গোলঝলক, এবার শিরোপার মহারণ! ২৮ নভেম্বর ডিসি কাপের ফাইনালে মুখোমুখি হবে ফরিদগঞ্জ-চাঁদপুর সদর ফরিদগঞ্জে মুক্ত দিবস পালিত অসুস্থ বিএনপি নেতাকে দেখতে বাসায় গেলেন সংসদ সদস্য মো. আব্দুল হান্নান ফরিদগঞ্জে কৃষক নেতা তবারক উল্লাহর মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত সিএনজিতে ফেলে যাওয়া ৪ ভরি স্বর্ণ নিয়ে চালকের লোভ ।। শেষ রক্ষা হলো না! কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সাংগঠনিক দায়িত্বে ফরিদগঞ্জের তারেকুর রহমান আজ ফরিদগঞ্জ মুক্ত দিবস ।। ১৯৭১ সালে চাঁদপুর জেলার প্রথম ফরিদগঞ্জ উপজেলা শত্রুমুক্ত হয় ‎ফরিদগঞ্জের কেরোয়ায় অবৈধ ড্রেজার বন্ধে প্রশাসনের অভিযান।।  সাংবাদিকের নিরাপত্তার আশ্বাস ইউএনওর ফরিদগঞ্জে ছাত্রলীগ কর্মী জুয়েল গ্রেপ্তার

ফরিদগঞ্জে শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান 

শামীম হাসান
  • আপডেট সময় : ০৭:০১:২৬ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪ ৩২৫ বার পড়া হয়েছে

প্রথমে কোটা আন্দোলন এরপর স্বৈরাচারী সরকার পতন ঘটানোর পর সারা দেশের শিক্ষার্থীদের ন্যায় এবার ফরিদগঞ্জেও নিজ শহর পরিচ্ছন্নতার কাজে নেমে পড়েছে স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা।

বুধবার (৭ আগস্ট) সকালে ফরিদগঞ্জ উপজেলা চত্বর থেকে শিক্ষার্থীরা শুরু করে তাদের এই পরিচ্ছন্নতা অভিযানটি। পরে উপজেলা চত্বরে পরিচ্ছন্নতার কাজ শেষে সকল শিক্ষার্থীরা দুটি ভাগে বিভক্ত হয়ে একটি দল ফরিদগঞ্জ বাজার থেকে থানা সমুখে এবং অপর দলটি পরিচ্ছন্নতার কাজ করতে করতে ফরিদগঞ্জ পৌরসভার দিকে এগিয়ে যায়।

পরিচ্ছন্নতা অভিযানে চাঁদপুর সরকারি কলেজ, ফরিদগঞ্জ বঙ্গবন্ধু ডিগ্রী কলেজ, ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসা, ড্যাফডিল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পাশাপাশি ফরিদগঞ্জের সামাজিক সংগঠন অনির্বাণ’র স্বেচ্ছাসেবীরা অংশ নেয়।

পরিচ্ছন্নতা অভিযানকালে শিক্ষার্থীরা জানায়, সারাদেশের শিক্ষার্থীরা মিলে আমরা যেমন আমাদের আন্দোলনকে সফল করতে পেরেছি। একইভাবে এখন আমরা আমাদের শহর পরিচ্ছন্নতার কাজে মাঠে নেমে পড়েছি৷ শহরের ময়লা পরিষ্কার একটি প্রতীকি উদ্যোগ মাত্র, এই ময়লা পরিষ্কারের ন্যায় এদেশের প্রতিটি সেক্টরের সকল প্রকার অন্যায়, দুর্নীতি ও নিপীড়ন সবকিছু আমরা পরিষ্কার করে  দিতে সবসময় সচেষ্টা থাকবো। এসময় শিক্ষার্থীরা আরো বলেন, স্বৈরাচারী শাসককে নামাতে আমাদের যেমনি ১৫ দিন সময় লাগেনি ঠিক একইভাবে বর্তমান অবস্থায় দাঁড়িয়ে কেউ যদি দেশে অরাজকতা, নৈরাজ্য, লুটতরাজ করার চেষ্টা করে আমরা সারাদেশের শিক্ষার্থীরা তাদেরকে প্রতিহত করতে ১৫ ঘন্টাও সময় লাগবে না। আমরা সকল অপকর্ম মুক্ত একটা স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলতে সহায়ক ভুমিকা পালন করতে চাই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ফরিদগঞ্জে শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান 

আপডেট সময় : ০৭:০১:২৬ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪