ফরিদগঞ্জ ০৩:১১ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে সন্তোষপুর দরবার শরীফে আলোচনা সভা ও ইফতার মাহফিল ফরিদগঞ্জে সহিংসতা ও নাশকতার অভিযোগে ধানের শীষের প্রার্থী মোঃ হারুনুর রশিদের সংবাদ সম্মেলন ফরিদগঞ্জে নির্বাচনী সহিংসতায় আটক ২ ফরিদগঞ্জে চিংড়ি ও ধানের শীষের সমর্থকদের সংঘর্ষে আহত অন্তত ১৫ ফরিদগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মঞ্জুর ও সদস্য সচিব শাওন বহিষ্কার ফরিদগঞ্জে বিএনপির প্রচারণা শুরু নির্বাচনী সিদ্ধান্তে অনড় আলহাজ্ব এম এ হান্নান কে বিএনপি থেকে বহিষ্কার চিকিৎসার অভাবে যন্ত্রণায় দিন কাটছে দিনমজুর জাকিরের পাইকপাড়া গোল্ডকাপে চ্যাম্পিয়ন কাতার প্রবাসী স্পোর্টিং ক্লাব উসমান হাদিকে হত্যার প্রতিবাদে ফরিদগঞ্জে সম্মিলিত ছাত্রজনতার বিক্ষোভ সমাবেশ ও দোয়ানুষ্ঠান

ফরিদগঞ্জে যৌথ বাহিনীর সড়ক তল্লাশি অভিযান

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৪৩:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫ ২৬৮ বার পড়া হয়েছে

ফরিদগঞ্জ উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে যৌথ বাহিনী সড়কে ভ্রাম্যমাণ চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান চালিয়েছে।

বৃহস্পতিবার (১২ জুন ২০২৫) ফরিদগঞ্জ আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে চাঁদপুর-ফরিদগঞ্জ-রায়পুর সড়কের চতুরা এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মোট ৯৭টি যানবাহনে তল্লাশি চালানো হয়। এ সময় ড্রাইভিং লাইসেন্স না থাকায় ৬টি মোটরসাইকেল আরোহীর কাছ থেকে সর্বমোট ২৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি লাইসেন্স না থাকায় ৩টি মোটরসাইকেল জব্দ করে ফরিদগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

ফরিদগঞ্জ আর্মি ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলমান জাতীয় পরিস্থিতির প্রেক্ষাপটে ট্রাফিক আইন ও জননিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী এই ধরনের অভিযান পরিচালনা করছে। ভবিষ্যতেও আইন-শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে বিভিন্ন জেলায় অবৈধ যান চলাচল ও ট্রাফিক আইনের ব্যত্যয়ের ঘটনায় নিরাপত্তা বাহিনী সক্রিয় রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফরিদগঞ্জে যৌথ বাহিনীর সড়ক তল্লাশি অভিযান

আপডেট সময় : ০৬:৪৩:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫