ফরিদগঞ্জ ০৭:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৩৫ বছরের সংসার, তবু স্বামীর কাছে ‘অচেনা’ আফিয়া পাঁচ দশকের চেনা পথেই থামল তাহের মাস্টারের জীবন মন্ত্রী আসার গুঞ্জনেই পাল্টে গেল ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিত্র গ্যারেজে যাওয়ার পথে নিখোঁজ, রাতে ডোবার কাদায় মিলল ইব্রাহিমের নিথর দেহ ফরিদগঞ্জ কে. আর. আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ফুটবল উৎসব দুর্যোগ মোকাবিলায় ৫২ স্কাউদেটের হাতে-কলমে প্রশিক্ষণ ফরিদগঞ্জে টেলিভিশন সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ এক সপ্তাহে ২০ চুরি, আতঙ্কে ফরিদগঞ্জবাসী ফরিদগঞ্জে ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারিকে গ্রেপ্তার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নে সাবেক ইউপি চেয়ারম্যান এর মধ্যস্থতায় পাউবির খাছ বিক্রি! থানায় অভিযোগ

ফরিদগঞ্জে বিএনপির প্রার্থী বদলের দাবিতে এবার মহিলা দলের মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:৩৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫ ৫৬৪ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে ধানের শীষের প্রার্থী পরিবর্তন করে উপজেলা বিএনপির আহ্বায়ক এমএ হান্নানকে মনোনয়ন দেয়ার দাবিতে এবার মানববন্ধন করেছে উপজেলা উপজেলা ও পৌর মহিলা দলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর ২০২৫) বিকেলে ফরিদগঞ্জ বাসস্ট্যাণ্ড থেকে হাজার হাজার মহিলাদের অংশ গ্রহণে মিছিলটি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে এসে মানববন্ধনে মিলিত হয়।
উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও মহিলা দলের আহ্বায়ক রেবেকা সুলতানার সভাপতিত্বে ও সদস্য সচিব আমেনা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে রাখেন, উপজেলা মহিলা দলের যুগ্ম আহ্বায়ক ফারজানা আক্তার, পৌর মহিলা দলের সভাপতি আলেয়া বেগম, সদস্য সচিব ফিরোজা আক্তার প্রমুখ।
বক্তারা বলেন, ফরিদগঞ্জ আসনে প্রাথমিক পর্যায়ে বিএনপির প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে তৃণমূল নেতাকর্মীদের মতামত উপেক্ষা করে। কেন্দ্রীয়ভাবে এ প্রার্থী ঘোষণা করা হয়েছে। দলের পরিশ্রমী, ত্যাগী ও নির্যাতিত নেতা এমএ হান্নানকে বঞ্চিত করে অন্য কাউকে প্রার্থী করা হলে তা দলের জন্য আত্মঘাতী হবে। এসময় তারা বলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক এমএ হান্নানকে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে ঘোষণা দিতে হবে।

এর আগে একই দাবীতে অবরোধ, সড়কে অগ্নীসংযোগ, মশাল মিছিল, কালো পতাকা মিছিলসহ সপ্তাহব্যাপী নানান কর্মসূচি পালন করেছে উপজেলা বিএনপি , পৌর বিএনপিসহ অংগসংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ, চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপিরকেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি লায়ন মো. হারুনুর রশিদ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফরিদগঞ্জে বিএনপির প্রার্থী বদলের দাবিতে এবার মহিলা দলের মানববন্ধন

আপডেট সময় : ০৪:৩৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫