ফরিদগঞ্জ ০৯:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইয়াবাসহ ভাইরাল নারী ও তার স্বামী আটক ফরিদগঞ্জ গাজীপুর বাজারে রাস্তা কেটে ফেলায় ঘটছে দুর্ঘটনা পুষ্প-শাওনের গোলঝলক, এবার শিরোপার মহারণ! ২৮ নভেম্বর ডিসি কাপের ফাইনালে মুখোমুখি হবে ফরিদগঞ্জ-চাঁদপুর সদর ফরিদগঞ্জে মুক্ত দিবস পালিত অসুস্থ বিএনপি নেতাকে দেখতে বাসায় গেলেন সংসদ সদস্য মো. আব্দুল হান্নান ফরিদগঞ্জে কৃষক নেতা তবারক উল্লাহর মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত সিএনজিতে ফেলে যাওয়া ৪ ভরি স্বর্ণ নিয়ে চালকের লোভ ।। শেষ রক্ষা হলো না! কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সাংগঠনিক দায়িত্বে ফরিদগঞ্জের তারেকুর রহমান আজ ফরিদগঞ্জ মুক্ত দিবস ।। ১৯৭১ সালে চাঁদপুর জেলার প্রথম ফরিদগঞ্জ উপজেলা শত্রুমুক্ত হয় ‎ফরিদগঞ্জের কেরোয়ায় অবৈধ ড্রেজার বন্ধে প্রশাসনের অভিযান।।  সাংবাদিকের নিরাপত্তার আশ্বাস ইউএনওর

ফরিদগঞ্জে দুর্বৃত্তের আগুনে পুড়লো দুই পরিবারের স্বপ্ন

ফরিদগঞ্জ সংবাদ ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৩৪:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪ ৪৯৬ বার পড়া হয়েছে

ফরিদগঞ্জে বাড়ির সামনে দাঁড় করিয়ে রাখা একটি পিকআপে গড়ীতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের ষোলদানা গ্রামে সোমবার (২৪ জুন) দিবাগত রাত ১২ টার দিকে ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে থানা পুলিশ। অপরাধীদের আইনের আওতায় এনে বিচারের দাবী ক্ষতিগ্রস্থ পরিবার ও স্থানীয়দের।
সরেজমিনে জানা যায়, স্থানীয় বাসিন্দা মো. খলিলুর রহমান জসিম সারাজীবনের পুঁজি দিয়ে গত বছর খানেক পূর্বে মাহিন্দ্র পিকআপ ক্রয় করেন। পরবর্তিতে ষোলদানা গ্রামের মোল্লিক বাড়ির বাসিন্দা অসহায় রোকন উদ্দনকে দেন চালাতে। চালক রোকন উদ্দিন গাড়িটি পরিচালনা করে পরিবার পরিজন নিয়ে জীবিকা নির্বাহ করেন। গাড়িটি নিজ বাড়ির সামনে পার্কিং করে রেখে ঘুমাতে যান। রাতে ডাক চিৎকার শুনে এসে দেখেন নিজের রুটি রুজির একমাত্র অবলম্বন পিকআপটিতে আগুন জলছে। আগুণে গাড়িটির ইঞ্জিনসহ সামনের অংশ পুড়ে গেছে।
গাড়ী চালক রোকন উদ্দিন বলেন, আমি বিভিন্ন এলাকায় ভাড়া খাটিয়ে গাড়িটি আমাদের বাড়ির সামনে পুকুর ঘাটে এনে রাখি। কিন্তু আমার বাড়ির আরিফ হোসেন আমাকে বিভিন্ন সময়ে হুমকি ধমকি দিয়ে আসছিল গাড়িটি এখানে পার্কিং যেন না করি। রবিবার দিনেও সে আমাকে হুমকি ধমকি দিয়েছে গাড়িটি এখানে পার্কিং না করার জন্য। রাতে আমার গাড়িটি পুড়িয়ে দেয়া হয়েছে। আমি চাই অপরাধী যে হউক না কেন প্রশাসন তাদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসুক।
গাড়ির মালিক মো. খলিলুর রহমান জসিম বলেন, আমি সারাজীবনের সঞ্চিত পুঁজি ও ঋণ করে ১৫ লক্ষ টাকা দিয়ে গাড়িটি ক্রয় করেছি। যারাই আমার গাড়িটি পুড়িয়েছে আমি চাই প্রশাসন তাদের খুঁজে বের করে আইনের আওতায় এনে বিচার করুক।
এদিকে আরিফ হোসেন বাড়িতে না থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।
গাড়ীতে অগ্নীকান্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে এ ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের এনে কঠোর বিচারের দাবী জানিয়েছেন স্থানীয়বাসিন্দারা।
ফরিদগঞ্জ থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) মাহবুবুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। অগ্নীকান্ডের ঘটনাটি দুঃখজনক। লিখিত অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফরিদগঞ্জে দুর্বৃত্তের আগুনে পুড়লো দুই পরিবারের স্বপ্ন

আপডেট সময় : ০৫:৩৪:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪