ফরিদগঞ্জ ০২:০৮ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদগঞ্জে ১৬১ পিস ইয়াবাসহ গ্রেফতার ৫ কারবারি বদরপুর আলিম মাদ্রাসার সভাপতি হলেন সাংবাদিক ফখরুল আলম ফরিদগঞ্জে প্রেসক্লাব-বিএনপি সমঝোতা বৈঠক, সংবাদ বর্জনের ঘোষণা স্থগিত ‎ফরিদগঞ্জে IUGIP সড়কের কাজে অনিয়মের অভিযোগ ফরিদগঞ্জে বিএনপির সংবাদ বর্জনের ঘোষণা এক দেহে দুই প্রাণ, দারিদ্র্যে থমকে আছে দুই শিশুর চিকিৎসা ও নতুন জীবনের স্বপ্ন ‘মিথ্যা’ অভিযোগে প্রবাসী ও তার পরিবারকে লাগাতার হয়রানি যে মাটিতে জন্ম, সেই মাটিতেই শেষ শয্যা ফরিদগঞ্জে অর্থ কেলেঙ্কারির অভিযোগে বিদ্যালয়ের ‎প্রধান শিক্ষকসহ ২জন বরখাস্ত সুবিদপুর পশ্চিম ইউনিয়নের দক্ষিণ চৌরাঙ্গা বেপারি বাড়িতে নারিকেল গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

ফরিদগঞ্জে ইসরাইলি সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

শামীম হাসান
  • আপডেট সময় : ০৫:১৬:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩ ৬৪৬ বার পড়া হয়েছে

ফিলিস্তিনে মুসলমানদের উপর ইসরাইলি ইহুদিদের আগ্রাসানের প্রতিবাদে ফরিদগঞ্জে বিক্ষোভ মিছিল সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১৩ অক্টোবর) জুমার নামাজ শেষে ফরিদগঞ্জ উপজেলা ইমাম মোয়াজ্জেন কল্যাণ পরিষদ এবং সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদ ও সর্বস্তরের তৌহিদী জনতার অংশগ্রহণে তুলাতুলী মসজিদ সম্মুখ থেকে প্রতিবাদ মিছিলটি শুরু হয়ে ফরিদগঞ্জ থানা মোড় এলাকা প্রদক্ষিণ করে ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদরাসা মাঠে এসে মিছিলটি বিক্ষোভ সমাবেশের মাধ্যমে শেষ হয়৷

বাসস্ট্যান্ড জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা নজরুল ইসলামের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ ড. মাওলানা এ.কে.এম মাহবুবুর রহমান, উপাধ্যক্ষ মুফতি এইচ এম আনোয়ার মোল্লা, প্রধান মুহাদ্দিস মাওঃ মমিনুল ইসলাম খান।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, কোন মুসলিমের উপর হামলা নির্যাতন হলে তার পক্ষে দাঁড়াতে হবে। তেমনি আজকের প্রতিবাদ মিছিলে মজলুম মুলমানের পক্ষে ইসরাইলি আগ্রাসানের বিরুদ্ধে আমরা আমাদের ইমানি দায়িত্ব পালন করছি। আমরা ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে দেখতে চাই। ফিলিস্তিন মুক্তিবাহিনি গঠন করে ইসরাইলি ইহুদিদের প্রতিহত করতে হবে। মুসলমানদের কল্যাণে আমরা সবসময়ের জন্য পাশে থাকবো, প্রয়োজনে আমাদের বুকের তাজা রক্ত বিলিয়ে দিবো ইনশাআল্লাহ। এখন থেকে আমাদের ইসরাইলি সকল পণ্য বর্জন করতে হবে৷

ইসরাইলের সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন, উপজেলা জামে মসজিদের খতিব মাওলানা ইউনুস আহমেদ, তুলাতুলী জামে মসজিদের খতিব মুফতি আনোয়ার হোসেন আমিনি৷ প্রতিবাদ মিছিল ও সমাবেশে উপজেলা সদর ও প্রত্যন্ত অঞ্চলের তৌহিদী জনতা অংশগ্রহণ নেয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফরিদগঞ্জে ইসরাইলি সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

আপডেট সময় : ০৫:১৬:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩