ফরিদগঞ্জ ০৬:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পশ্চিম লাড়ুয়া কেরামতিয়া বালিকা দাখিল মাদ্রাসার সভাপতি হলেন সোহেল বেপারী ফরিদগঞ্জ জাতীয় পতাকা ছাড়াই চলছে প্রাণিসম্পদ দপ্তরের কার্যক্রম ফরিদগঞ্জে জমির অভাবে নতুন সাবস্টেশন চুক্তি অনিশ্চিত ॥ চরম ভোগান্তিতে লাখো গ্রাহক নির্বাচনের দিনক্ষণ ঠিক হয়নি, তবু ভোটারদের দ্বারে পাইকপাড়া উত্তর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা ফরিদগঞ্জে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক শিমুল হাছান গুরুতর আহত ফরিদগঞ্জে দৈনিক কালের সমাজের অষ্টম বর্ষপূর্তি উদ্‌যাপন ফরিদগঞ্জে মসজিদের ইমামের ওপর হামলা ।। হাতের কবজি ও নাকের হাড় ভাঙার অভিযোগ ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা বদরপুর সিনিয়র আলিম মাদ্রাসার নবগঠিত কমিটির পরিচিতি সভা ফরিদগঞ্জে ১৬১ পিস ইয়াবাসহ গ্রেফতার ৫ কারবারি

ফরিদগঞ্জ জাতীয় পতাকা ছাড়াই চলছে প্রাণিসম্পদ দপ্তরের কার্যক্রম

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:৫৭:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে

ফরিদগঞ্জ উপজেলা পশুসম্পদ কর্মকর্তার কার্যালয় ও ভেটেরিনারি হাসপাতালের ফ্ল্যাগস্ট্যান্ডটি খালি পড়ে আছে। সেখানে উড়ছিল না জাতীয় পতাকা। রোববার (১৫ নভেম্বর) দুপুরে দপ্তরটিতে গিয়ে এ চিত্র চোখে পড়ে। নিয়ম অনুযায়ী কর্মদিবসে সরকারি দপ্তরে পতাকা উত্তোলনের কথা থাকলেও তা মানেনি এই সরকারি দপ্তর। অভিযোগ উঠেছে, এই উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে নিয়মিত জাতীয় পতাকা উত্তোলন করা হয় না।
সরকারি বিধিমালা অনুযায়ী সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সব কর্মদিবসে সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন বাধ্যতামূলক। একই সঙ্গে যথাযথ সম্মানসহ নিয়ম মেনে পতাকা উত্তোলন ও নামানোর নির্দেশনাও রয়েছে। কিন্তু ফরিদগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে এসব নির্দেশনা মানা হচ্ছে না বলে অভিযোগ করছেন স্থানীয়রা।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সাহাদাত হোসেন সাবু পাটওয়ারী বলেন, এ পতাকার জন্য জীবন বাজী রেখে আমরা স্বাধীনতা যুদ্ধে অংশ গ্রহণ করেছি। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত দপ্তরে জাতীয় পতাকা দেখে নতুন প্রজন্মের হৃদয়ে দেশ প্রেম জন্ম নিবে। উপজেলা পশুসম্পদ কর্মকর্তার কার্যালয় জাতীয় পতাকা উত্তোলন করা হয়না। তার মানে হলো তারা সরকারি চাকুরি করে স্বাধীন এ দেশকে স্বীকার করেনা। এটা অনিয়ম, এ অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হউক।
জানতে চাইলে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সবুজ মনোহর শর্মা বলেন, আমরা নিয়ম মেনেই কাজ করি। সরকারি দপ্তরে পতাকা উত্তোলনের বিষয়ে কোন নিয়মে নিষেধ আছে, এমন প্রশ্নের জবাবে তিনি বক্তব্য দিতে রাজি হয়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান মানিক বলেন, সরকারি দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন বাধ্যতামূলক। কোনো দপ্তরে যদি নিয়ম লঙ্ঘন হয়ে থাকে, তাহলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফরিদগঞ্জ জাতীয় পতাকা ছাড়াই চলছে প্রাণিসম্পদ দপ্তরের কার্যক্রম

আপডেট সময় : ০৫:৫৭:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬