ফরিদগঞ্জ ০৭:৫২ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদগঞ্জে কসমিক এয়ারের ফ্রি সেমিনার ও প্রশিক্ষণ অনুষ্ঠিত ফরিদগঞ্জের গৃহবধূ মিশু হত্যা মামলায় আসামির যাবজ্জীবন ফরিদগঞ্জে মাদকসহ গ্রেপ্তার ৩, ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে সাজা ফরিদগঞ্জে ২য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ মামলায় লম্পট অটোরিকশা চালক গ্রেপ্তার, আদালতে জবানবন্দি জে কে ফিলিং স্টেশনের মুচলেকা ও লাখ টাকা জরিমানা ফরিদগঞ্জে কাছিয়াড়া ফুটসেল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে ফরিদগঞ্জে মিলাদ ও দোয়া মাহফিল চট্টগ্রামে সংবর্ধনা গ্রহণ করলেন ফরিদগঞ্জ কে আর আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাসুম আলম তালুকদার ৩৫ দিনেও তদন্ত প্রতিবেদন হয়নি ৩৫ বছরের সংসার, তবু স্বামীর কাছে ‘অচেনা’ আফিয়া

প্রতিষ্ঠাবার্ষিকীতে ‘স্বপ্নছায়া সামাজিক সংগঠন’র নানা কর্মসূচী

শামীম হাসান
  • আপডেট সময় : ০২:০২:০২ অপরাহ্ন, শনিবার, ৮ জুলাই ২০২৩ ১২৪৭ বার পড়া হয়েছে

আলোচনা সভা, কেককাটা ও বৃক্ষ রোপণের মধ্যে দিয়ে ফরিদগঞ্জের কালিরবাজারের ‘স্বপ্নছায়া সামাজিক সংগঠন’র ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী সম্পন্ন হয়েছে।

“নিব শ্বাস লাগাবো গাছ, গাছ লাগান জীবন বাঁচান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাব রোধে শুক্রবার (৭জুলাই) সংগঠনের কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। সংগঠনটির সাধারণ সম্পাদক মোঃ আবু ইউসুফ’র সার্বিক পরিচালনায় বিভিন্ন ধরনের ফলজ, বনজ এবং ঔষধি গাছের শতাধিক গাছের চারা রোপণ ও স্থানীয়দের মাঝে বিতরণ করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, দোয়া-মোনাজাত এবং কেক কাটা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সাবেক জনতা ব্যাংক কর্মকর্তা রফিকুল ইসলাম, কালির বাজার মিজানুর রহমান উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন সেলিম, সাংবাদিক মোঃ জাকির হোসেন।

আলোচনা সভায় অতিথিরা বলেন, বৈশ্বিক জলবায়ুর প্রভাব রোধে বৃক্ষরোপণের বিকল্প নাই। “স্বপ্ন ছায়া সামাজিক সংগঠন” প্রতিষ্ঠালগ্ন থেকেই সবসময় সামাজিক ও পরিবেশ বান্ধব কাজ করে আসছে এতে আমরা যেমন আনন্দিত ঠিক তেমনি সুবিধা পেয়ে সুবিধাবঞ্চিত পরিবার গুলোও আনন্দিত ।
আমরা সত্যিই অনেক গর্বিত আমাদের ইউনিয়নে এমন একটি আদর্শ সমাজ সেবা মূলক সংগঠন আছে বলে। শতবছর থেকে হাজার বছর টিকে থাকুক সংগঠনটি এবং সংগঠনের এমন মহতি কর্মকান্ডে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।

সংগঠনের সদস্যদের মাঝে উপস্থিত ছিলেন, মোঃ সাইফুল ইসলাম (নিশু) আজম খান, মাহমুদ হাসান, জাহিদ হাসান রুদ্র, মোঃ রাসেদ হোসেন, সাব্বির আহম্মেদ, মমিনুল ইসলাম ফয়সাল, মুহাম্মদ শাকিল মৃধা, মাইনুদ্দিন পাটোয়ারী, তানজির আহমেদ, মেহেদী হাসানসহ অন্যান্যরা৷

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

প্রতিষ্ঠাবার্ষিকীতে ‘স্বপ্নছায়া সামাজিক সংগঠন’র নানা কর্মসূচী

আপডেট সময় : ০২:০২:০২ অপরাহ্ন, শনিবার, ৮ জুলাই ২০২৩