ফরিদগঞ্জ ০৪:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভাতিজার ন্যায় বিচার চাইলেন মোতাহার পাটওয়ারী বিএনপি নেতার বাড়িতে আগ্নেয়াস্ত্রের মহড়া ঘটনায় পুলিশের হাতে আটক ২ বাবাকে ডাক্তার দেখাতে গিয়ে সড়কে প্রাণ ঝড়লো কলেজ শিক্ষার্থীর  কবরস্থানের গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে প্রাণ গেল বৃদ্ধের বিয়ের দাবিতে অনশন ।। ছেলের মা-বোন ও চাচির মারধরে অচেতন অনশনকারী অবশেষে প্রতারক মমতাজ চেক জালিয়াতির মামলায় কারাগারে ফরিদগঞ্জ সাহিত্য সংসদের  উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ফরিদগঞ্জে ৪০ কার্টুন খেজুর পেল ৬৭ এতিমখানা সাংবাদিক লাঞ্ছনার তদন্তে গিয়ে অপদস্থ হলেন তদন্ত কর্মকর্তা

পাইকপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়লো তিনটি দোকান

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:২৮:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫ ৮৭১ বার পড়া হয়েছে

ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের চৌরঙ্গী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (৮ মে ২০২৫) গভীর রাতে এ ঘটনা ঘটে। এতে আনুমানিক ১০ থেকে ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

জানা যায়, রাত আনুমানিক ১টার দিকে বাজারের পশ্চিম প্রান্তে মো. ইউসুফ হোসেনের ‘ইউসুফ ভ্যারাইটিজ স্টোর’, মো. বাবুল বেপারির ‘বাবুল মেকানিক’ ও জাকির পাটওয়ারীর ‘পাটওয়ারী সুইটস’ দোকানে হঠাৎ আগুন লাগে। স্থানীয় বাসিন্দারা আগুন দেখে ছুটে এসে চেষ্টা চালান তা নিয়ন্ত্রণে আনতে। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ইউসুফ হোসেন বলেন, “আমার দোকানে মুদি ও কনফেকশনারির প্রায় ১০ লাখ টাকার পণ্য ছিল, সব পুড়ে গেছে।” বাবুল বেপারী জানান, “ইলেকট্রনিক পণ্যের দোকানে প্রায় ৪ লাখ টাকার মালামাল ছিল, যার মধ্যে গ্রাহকের টিভি, ফ্যানসহ মূল্যবান জিনিসপত্র ছিল।” জাকির পাটওয়ারী বলেন, “মিষ্টির দোকানে আড়াই থেকে তিন লাখ টাকার মাল ছিল, যার অর্ধেকের বেশি আগুনে নষ্ট হয়েছে।”

স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী প্রশাসনের প্রতি ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পাইকপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়লো তিনটি দোকান

আপডেট সময় : ০৪:২৮:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫