ফরিদগঞ্জ ০১:২৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সাংগঠনিক দায়িত্বে ফরিদগঞ্জের তারেকুর রহমান আজ ফরিদগঞ্জ মুক্ত দিবস ।। ১৯৭১ সালে চাঁদপুর জেলার প্রথম ফরিদগঞ্জ উপজেলা শত্রুমুক্ত হয় ‎ফরিদগঞ্জের কেরোয়ায় অবৈধ ড্রেজার বন্ধে প্রশাসনের অভিযান।।  সাংবাদিকের নিরাপত্তার আশ্বাস ইউএনওর ফরিদগঞ্জে ছাত্রলীগ কর্মী জুয়েল গ্রেপ্তার ফরিদগঞ্জে অগ্নিসংযোগ, হত্যা ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিশাল বিক্ষোভ প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার করুন, নিরীহ কাউকে হয়রানি নয় : এমপি আলহাজ্ব এম.এ হান্নান টানা দরপতনের পর আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ই-পাসপোর্ট আবেদনের পুরো প্রক্রিয়া এক নজরে জেনে নিন এইচএসসি ও সমমান পুনর্নিরীক্ষার ফল প্রকাশ আজ, দেখবেন যেভাবে গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে আজ তৃতীয় বৈঠক

কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সাংগঠনিক দায়িত্বে ফরিদগঞ্জের তারেকুর রহমান

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৩০:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

ফরিদগঞ্জের কৃতী সন্তান ও বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-প্রচার সম্পাদক তারেকুর রহমানকে কুমিল্লা দক্ষিণ জেলার সাংগঠনিক কার্যক্রম পরিদর্শনের দায়িত্ব দেওয়া হয়েছে। গত ২১ নভেম্বর ২০২৬ তারিখে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ২১ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত বিভিন্ন জেলা ও মহানগরের সাংগঠনিক কার্যক্রম পরিদর্শনের জন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়েছে। এর অংশ হিসেবে কুমিল্লা দক্ষিণ জেলার দায়িত্বপ্রাপ্ত নেতাদের তালিকার ২ নম্বর ক্রমিকে সহ-প্রচার সম্পাদক হিসেবে তারেকুর রহমানের নাম রাখা হয়েছে। যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের নির্দেশনায় এ বিজ্ঞপ্তি জারি করা হয়।

এদিকে ফরিদগঞ্জের তারেকুর রহমান কুমিল্লা দক্ষিণ জেলায় যুবদলের সাংগঠনিক কার্যক্রম পরিদর্শনের দায়িত্ব পাওয়ায় স্থানীয় ও দলীয় নেতাকর্মীদের মধ্যে ইতিবাচক সাড়া পড়েছে। তাদের আশা, তাঁর সাংগঠনিক দক্ষতা ও অভিজ্ঞতা কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলকে আরও গতিশীল ও সুসংগঠিত করতে ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সাংগঠনিক দায়িত্বে ফরিদগঞ্জের তারেকুর রহমান

আপডেট সময় : ০৬:৩০:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬