ফরিদগঞ্জ ১০:৫১ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদগঞ্জে টেলিভিশন সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ এক সপ্তাহে ২০ চুরি, আতঙ্কে ফরিদগঞ্জবাসী ফরিদগঞ্জে ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারিকে গ্রেপ্তার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নে সাবেক ইউপি চেয়ারম্যান এর মধ্যস্থতায় পাউবির খাছ বিক্রি! থানায় অভিযোগ গাব্দেরগাঁও গ্রামে আদালতের রায়ের পরও মিলছে না জমির দখল ফরিদগঞ্জে তিনদিন ব্যাপি পিআইবি’র প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ফরিদগঞ্জে সরকারি সম্পত্তি দখল করে ভবণ নির্মাণের অভিযোগ ১২ বছর পালিয়েও চাকরি বহাল! ফরিদগঞ্জে মাদ্রাসা সুপারের নজিরবিহীন জালিয়াতি ফাঁকা ঘরই ছিল টার্গেট।। দক্ষিণ শাশিয়ালীতে প্রবাসীর কষ্টার্জিত সম্পদ চুরি ফরিদগঞ্জে জমি নিয়ে বিরোধে বসতঘরে হামলা-ভাঙচুরের অভিযোগ, আহত ৪

আদালতের রায় পেলেও শান্তি মেলেনি প্রবাসী পরিবারের।। ঘর তুলতে বাধা

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:০৭:২০ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫ ৭৮৩ বার পড়া হয়েছে

ফরিদগঞ্জে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে আদালতের রায় পাওয়া সত্ত্বেও প্রবাসীর ঘর নির্মাণে বাধা, হুমকি ও হামলার অভিযোগ উঠেছে প্রতিবেশী পরিবারের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্য।

ঘটনাটি উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের কড়ৈতলী এলাকায়। প্রবাসফেরত শরীফ হোসেন জানান, বিএস-৭৭৫ নং খতিয়ানের ৫১০১ দাগে তার মালিকানাধীন জমিতে ঘর নির্মাণ শুরু করলে প্রতিবেশী রফিক ও শফিকুর ইসলাম আদালতে ১৪৫ ধারায় আবেদন করেন। আদালত তদন্ত শেষে শরীফের পক্ষে রায় দেন এবং প্রতিবাদীদের আবেদন খারিজ করে দেন।

প্রাপ্ত কপি অনুযায়ী, গত ১১ ডিসেম্বর ২০২৪ সালে চাঁদপুরের জেলা ম্যাজিস্ট্রেট আদালত আদেশে বলেন, “আবেদনকারী পক্ষের প্রমাণের অভাবে ১৪৫ ধারা বাতিল করা হলো।”

তবে আদালতের রায় সত্ত্বেও শরীফ হোসেনের পরিবার ঘর নির্মাণ শুরু করলে অভিযুক্ত রফিক-শফিকুরদের পক্ষ থেকে বাধার সৃষ্টি করা হয়। এক পর্যায়ে শরীফ হোসেনের বাবা মো. রুহুল আমিন গত ২১ এপ্রিল ফরিদগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দেন।

অভিযোগে উল্লেখ করা হয়, অভিযুক্তরা বাহির থেকে লোক এনে এলাকায় উত্তেজনা সৃষ্টি করে, পরিবারকে প্রাণনাশের হুমকি দেয় এবং নির্মাণকাজে বাধা দেয়। তিনি আরও জানান, আদালতের রায়ের কপি দেখানো হলেও তারা তা মানেননি।

স্থানীয়ভাবে একাধিকবার সালিশি বৈঠক হলেও প্রতিপক্ষ পরিবার সিদ্ধান্ত মানেনি বলে জানান বাসিন্দারা। এলাকার লোকমান হোসেন দর্জি বলেন, ‘আদালতের রায় অনুযায়ী সালিশে উভয় পক্ষের সমঝোতা হয়েছিল, কিন্তু রফিক-শফিকুরের পরিবার তা মানে না।’

প্রতিবেশী রহিমা বেগম বলেন, ‘ওই দিন হঠাৎ চিৎকার শুনে এগিয়প গিয়ে দেখি রফিকের মা আমাকে গালমন্দ করছেন। পরে শুনি, নিজের শাশুড়িকে ব্লেড দিয়ে আঘাত করে অন্যদের উপর চাপানো হয়েছে।’

স্থানীয়রা প্রশাসনের হস্তক্ষেপ দাবি করে বলেন, আদালতের রায় কার্যকর করে যেন শান্তিপূর্ণভাবে ভুক্তভোগী পরিবার তাদের ঘর নির্মাণের কাজ শেষ করতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আদালতের রায় পেলেও শান্তি মেলেনি প্রবাসী পরিবারের।। ঘর তুলতে বাধা

আপডেট সময় : ০৩:০৭:২০ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫