সংবাদ শিরোনাম ::
ফরিদগঞ্জে ছাত্রলীগ কর্মী জুয়েল গ্রেপ্তার
বিশেষ প্রতিনিধি
- আপডেট সময় : ০১:৪৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

ফরিদগঞ্জে উপজেলা ছাত্রলীগের এক কর্মীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
সোমবার (২৩ নভেম্বর) পুলিশের বিশেষ অভিযানে মো. জুয়েল হোসেন ওরফে শাকিল (২৫) নামের ওই কর্মীকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার ধানুয়া গ্রামের আব্বাস মিজির ছেলে।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্লাহর সার্বিক দিকনির্দেশনায় থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ নূরুল আলম সঙ্গীয় পুলিশ সদস্যদের সহযোগিতায় অভিযান পরিচালনা করে তাঁকে গ্রেপ্তার করেন।
ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ এরশাদ উল্লাহ বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”
তিনি আরও জানান, গ্রেপ্তারের পর জুয়েল হোসেনকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।























