ফরিদগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- আপডেট সময় : ০২:২৭:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

ধানের শীষের গোপন ষড়যন্ত্রের অভিযোগ তুলে এবং ছাত্রদল নেতা আশিক পাটওয়ারীর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা ও ষড়যন্ত্র মুলক মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ( ২ অক্টোবর ২০২৬) বিকালে ফরিদগঞ্জ উপজেলা, পৌর এবং কলেজ ছাত্রদলের ব্যানারে থানার মোড়ে অনুষ্ঠিত সমাবেশ বক্তব্য রাখেন জেলা যুবদলের সদস্য ও উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্মআহ্বায়ক ফজলুর রহমান, সাবেক ছাত্রদল নেতা রাজু পাটওয়ারী, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সবুর হোসেন রুবেল, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী মৃধা, শাওন পাঠান উপজেলা ছাত্রদলের মইন উদ্দিন, সাইফুল ইসলাম সুমন,রাশেদ আহমেদ, পৌর ছাত্রদলের আহ্বায়ক আল আমিন মোল্লা, সদস্য আল আমিন, প্রমুখ। সমাবেশ শেষে একটি মিছিল উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এসময় ছাত্রদলের নেতা আশিক পাটওয়ারীসহ অন্যদের বিরুদ্ধে দায়ের করা মামলা অবিলম্বে প্রত্যাহার না করলে কঠোর কর্মসূচির দেয়ার হুশিয়ারি দেয় নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে ৫জন আহত হয়। এই ঘটনায় ছাত্রদল নেতা আশিক পাটওয়ারীকে প্রধান আসামী করে থানায় মামলা দায়ের হয় থানায়। এই ঘটনায় অপর একটি অভিযোগ আমলে নেয়নি থানা পুলিশ।










