ফরিদগঞ্জ ১২:০২ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদগঞ্জের গৃহবধূ মিশু হত্যা মামলায় আসামির যাবজ্জীবন ফরিদগঞ্জে মাদকসহ গ্রেপ্তার ৩, ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে সাজা ফরিদগঞ্জে ২য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ মামলায় লম্পট অটোরিকশা চালক গ্রেপ্তার, আদালতে জবানবন্দি জে কে ফিলিং স্টেশনের মুচলেকা ও লাখ টাকা জরিমানা ফরিদগঞ্জে কাছিয়াড়া ফুটসেল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে ফরিদগঞ্জে মিলাদ ও দোয়া মাহফিল চট্টগ্রামে সংবর্ধনা গ্রহণ করলেন ফরিদগঞ্জ কে আর আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাসুম আলম তালুকদার ৩৫ দিনেও তদন্ত প্রতিবেদন হয়নি ৩৫ বছরের সংসার, তবু স্বামীর কাছে ‘অচেনা’ আফিয়া পাঁচ দশকের চেনা পথেই থামল তাহের মাস্টারের জীবন

চট্টগ্রামে সংবর্ধনা গ্রহণ করলেন ফরিদগঞ্জ কে আর আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাসুম আলম তালুকদার

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:৪৫:০৯ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ ৬ বার পড়া হয়েছে

শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান ও কৃতিত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি হিসেবে সম্মাননা পেয়েছেন চাঁদপুরের ফরিদগঞ্জ কে.আর. আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মাছুম আলম তালুকদার। গতকাল শুক্রবার চট্টগ্রাম কলেজ অডিটোরিয়ামে বাংলাদেশ বেসরকারি স্কুল বোর্ড আয়োজিত ‘মেধা বৃত্তি ২০২৬’-এর সনদ ও পুরস্কার বিতরণ এবং গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে তাঁকে সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে মোহাম্মদ মাছুম আলম তালুকদারের হাতে সম্মাননা স্মারক (ক্রেস্ট) ও উত্তরীয় তুলে দেন প্রধান অতিথি চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান।

শুক্রবার বিকেল তিনটায় শুরু হওয়া অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ১ হাজার ৫০০ শিক্ষার্থী অংশ নেয়। তারা বাংলাদেশ বেসরকারি স্কুল পত্রিকা আয়োজিত জুনিয়র বৃত্তি ও মেধা বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আবু সুফিয়ান মোহাম্মদ মাছুম আলম তালুকদার ও তাঁর প্রতিষ্ঠানের প্রশংসা করেন। তিনি বলেন, ফরিদগঞ্জে অবস্থিত প্রতিষ্ঠানটি সুনামের সঙ্গে পরিচালিত হচ্ছে এবং নিয়মিত সাফল্যের স্বাক্ষর রাখছে। ভবিষ্যতে চাঁদপুরে গেলে তিনি প্রতিষ্ঠানটি পরিদর্শন করবেন বলেও জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বেসরকারি স্কুল বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ দিদারুল ইসলাম। তিনি বলেন, কে.আর. আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ সুনামের সঙ্গে পরিচালিত হচ্ছে। শিক্ষার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও মোহাম্মদ মাছুম আলম তালুকদারের সম্পৃক্ততা রয়েছে। তাঁকে বাংলাদেশ বেসরকারি স্কুল বোর্ডের চাঁদপুর জেলা সভাপতি হিসেবে পেয়ে তাঁরা আনন্দিত ও গর্বিত।

সম্মাননা পাওয়ার পর মোহাম্মদ মাছুম আলম তালুকদার মহান আল্লাহর প্রতি শুকরিয়া জানান। একই সঙ্গে প্রধান অতিথি, বাংলাদেশ বেসরকারি স্কুল বোর্ডের চেয়ারম্যান এবং তাঁর প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে চট্টগ্রামের বিভিন্ন বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ, শিক্ষক, সাংবাদিক, গুণীজন এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চট্টগ্রামে সংবর্ধনা গ্রহণ করলেন ফরিদগঞ্জ কে আর আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাসুম আলম তালুকদার

আপডেট সময় : ০৫:৪৫:০৯ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬