ফরিদগঞ্জ ০৬:০৬ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদগঞ্জে কসমিক এয়ারের ফ্রি সেমিনার ও প্রশিক্ষণ অনুষ্ঠিত ফরিদগঞ্জের গৃহবধূ মিশু হত্যা মামলায় আসামির যাবজ্জীবন ফরিদগঞ্জে মাদকসহ গ্রেপ্তার ৩, ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে সাজা ফরিদগঞ্জে ২য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ মামলায় লম্পট অটোরিকশা চালক গ্রেপ্তার, আদালতে জবানবন্দি জে কে ফিলিং স্টেশনের মুচলেকা ও লাখ টাকা জরিমানা ফরিদগঞ্জে কাছিয়াড়া ফুটসেল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে ফরিদগঞ্জে মিলাদ ও দোয়া মাহফিল চট্টগ্রামে সংবর্ধনা গ্রহণ করলেন ফরিদগঞ্জ কে আর আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাসুম আলম তালুকদার ৩৫ দিনেও তদন্ত প্রতিবেদন হয়নি ৩৫ বছরের সংসার, তবু স্বামীর কাছে ‘অচেনা’ আফিয়া

মন্ত্রী আসার গুঞ্জনেই পাল্টে গেল ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিত্র

শামীম হাসান
  • আপডেট সময় : ০৫:৪০:২৮ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
সকালটা শুরু হয়েছিল অন্য দিনের মতোই। হাসপাতালের করিডোরে রোগী-স্বজনের আনাগোনা, ওয়ার্ডে অসুস্থ মানুষের দীর্ঘশ্বাস, কোথাও ভেজা মেঝে, কোথাও জমে থাকা ময়লা, কোথাও ধুলোর আস্তরণ।
তারপর আচমকা এলো একটি খবর। স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন হঠাৎ চাঁদপুরের হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেছেন। খবরটি ছড়িয়ে পড়তেই যেন বদলে গেল চারপাশের বাতাস। স্বাস্থ্য বিভাগের ভেতরে শুরু হলো তৎপরতা। আর সেই তৎপরতার সবচেয়ে দৃশ্যমান ছাপ পড়ল ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। যে হাসপাতালের বারান্দায় অন্যদিন জমে থাকতে দেখা যায় থকথকে পানি, সেদিন সেখানে মেঝে চকচক করছিল। যে ফ্যানগুলোতে ধুলোর আস্তরণ চোখে পড়ত, সেগুলোও পরিষ্কার। ওয়ার্ডে এসেছে নতুন ময়লা ফেলার বিন। ধুয়ে-মুছে পরিচ্ছন্ন করা হয়েছে বেসিন, গোসলখানা ও ওয়াশরুম। লিক হওয়া পাইপও পেয়েছে মেরামতের হাত। এক সকালেই হাসপাতালের চেহারা যেন বদলে গেল। দৃশ্যটি এতটাই আলাদা ছিল যে, কয়েক দিন ধরে হাসপাতালে ভর্তি থাকা রোগীরাও বিস্ময় লুকাতে পারেননি।
রোববার (৯ আগস্ট ২০২৬) সকালে ঝটিকা সফরে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে বিভিন্ন অব্যবস্থাপনা দেখে ক্ষোভ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। দায়িত্বে অবহেলার অভিযোগে চাঁদপুরের সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুর আলম দীনকে স্ট্যান্ড রিলিজের নির্দেশও দেন তিনি। পরে অবশ্য মৌখিকভাবে সতর্ক করে সেই নির্দেশ প্রত্যাহার করেন। পাশ্ববর্তী উপজেলা হাইমচরের সেই ঘটনার খবর ছড়িয়ে পড়ার পরই ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেখা যায় ব্যতিক্রমী পরিচ্ছন্নতার দৃশ্য।
সকালের ব্যস্ততায় হাসপাতালের সামনে থাকা বেসিনটি হয়ে ওটে চকচকে। নারী ও পুরুষ ওয়ার্ডে ধুলোমাখা ফ্যান পরিষ্কার করা হয়। যে ওয়াশরুমের পরিচ্ছন্নতা নিয়ে রোগীদের যে অভিযোগ ছিল, সেদিন সেটিও একেবারে ঝকঝকে। হাসপাতালের একেকটি কোণ যেন আচমকা নিজের চেহারা পাল্টে ফেলছিল।
কিন্তু এই চকচকে দৃশ্যের মধ্যেই ছিল এক ধরনের নীরব অস্বস্তি। কারণ যাঁরা প্রতিদিন এই হাসপাতাল দেখেন, তাঁরা জানেন, এ দৃশ্য প্রতিদিনের নয়। চার দিন ধরে হাসপাতালে ভর্তি থাকা এক রোগীর কণ্ঠে তাই বিস্ময়ের চেয়ে আক্ষেপই ছিল বেশি। তিনি বলেন, আমরা হাসপাতালে ভর্তি হই সুস্থ হওয়ার জন্য। কিন্তু এখানকার নোংরা পরিবেশের কারণে অনেক সময় আরও বেশি অসুস্থ হয়ে পড়ি। আজ শুনেছি উপরের কোনো স্যার আসবেন। সেই খবর পেয়ে সকাল থেকে সবকিছু পরিষ্কার করেছে। অন্য দিন তো এত পরিষ্কার থাকে না। কিছুটা থেমে গিয়ে ফের তিনি বলেন, সবসময় যদি হাসপাতাল এমন পরিষ্কার-পরিচ্ছন্ন থাকত, তাহলে আমাদের জন্য অনেক ভালো হতো। পুরুষ ওয়ার্ডে চিকিৎসা নিতে আসা আরেক রোগীর অভিজ্ঞতাও প্রায় একই। তিনি বলেন, কে যেন আসবে, তাই আজ সবকিছু পরিষ্কার। গোসলখানা, ওয়াশরুম সবকিছু একেবারে চকচকে করে ফেলেছে। অন্যদিন এমন দেখি না। তার কথাতেও ছিল একই আকাঙ্ক্ষা হাসপাতাল যেন শুধু বিশেষ দিনের জন্য নয়, প্রতিদিনই পরিচ্ছন্ন থাকে। সবসময় পরিবেশ যদি এমন হতো, তাহলে এখানে সেবা নিতে আসা সবার জন্যই ভালো হতোল। রোগীদের কথার মধ্যে তাই একটি প্রশ্ন বারবার ফিরে আসে, পরিচ্ছন্ন হাসপাতাল কি শুধু পরিদর্শনের দিনের জন্য, নাকি রোগীরও প্রতিদিন এমন পরিবেশ পাওয়ার অধিকার আছে? এ প্রশ্ন নিয়েই কথা হয় ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান জুয়েলের সঙ্গে। জানতে চাওয়া হয়, কীভাবে এক সকালেই হাসপাতালের পরিচ্ছন্নতার চিত্র এতটা বদলে গেল? জবাবে তিনি জনবল সংকটের কথা তুলে ধরেন।
তিনি বলেন, হাসপাতালে পাঁচজন পরিচ্ছন্নতাকর্মী থাকার কথা থাকলেও বর্তমানে কর্মরত আছেন মাত্র দুজন। তারপরও পরিচ্ছন্নতার বিষয়টিকে গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে। কর্তৃপক্ষের বক্তব্যে বাস্তবতার একটি দিক স্পষ্ট,জনবল কম। কিন্তু রোগীদের প্রশ্নও উড়িয়ে দেওয়ার নয়। বিশেষ দিনে যে পরিচ্ছন্নতা সম্ভব হয়, সাধারণ দিনেও সেটি ধরে রাখার ব্যবস্থা কেন হবে না?
দিন শেষে মন্ত্রীর গাড়ি চলে যাবে। কর্মকর্তাদের ব্যস্ততা কমে আসবে। করিডোরে আবারও শোনা যাবে রোগীর কাশি, স্বজনের হাঁকডাক, নার্সের পদচারণা।কিন্তু ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এই এক সকাল থেকে যাবে একটি দৃশ্যমান প্রশ্ন হয়ে। যদি মন্ত্রী আসার খবরে কয়েক ঘণ্টার মধ্যে বারান্দার পানি শুকিয়ে যায়, মেঝে চকচকে হয়, ফ্যান পরিষ্কার হয়, ওয়াশরুম ধুয়ে-মুছে ঝকঝকে করা যায়, নতুন ডাস্টবিন বসে, লিক হওয়া পাইপ সারানো যায়। তবে প্রতিদিন অসুস্থ শরীর নিয়ে হাসপাতালে আসা সাধারণ মানুষের জন্য সেই তৎপরতা কেন থাকবে না? মন্ত্রী প্রতিদিন আসবেন না।
রোগী কিন্তু প্রতিদিনই আসেন। আর হাসপাতালের পরিচ্ছন্নতা কোনো অতিথিকে দেখানোর আয়োজন নয়,এটি রোগীর প্রাপ্য।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মন্ত্রী আসার গুঞ্জনেই পাল্টে গেল ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিত্র

আপডেট সময় : ০৫:৪০:২৮ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬