ফরিদগঞ্জ ০৫:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‎ফরিদগঞ্জের কেরোয়ায় অবৈধ ড্রেজার বন্ধে প্রশাসনের অভিযান।।  সাংবাদিকের নিরাপত্তার আশ্বাস ইউএনওর ফরিদগঞ্জে ছাত্রলীগ কর্মী জুয়েল গ্রেপ্তার ফরিদগঞ্জে অগ্নিসংযোগ, হত্যা ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিশাল বিক্ষোভ প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার করুন, নিরীহ কাউকে হয়রানি নয় : এমপি আলহাজ্ব এম.এ হান্নান টানা দরপতনের পর আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ই-পাসপোর্ট আবেদনের পুরো প্রক্রিয়া এক নজরে জেনে নিন এইচএসসি ও সমমান পুনর্নিরীক্ষার ফল প্রকাশ আজ, দেখবেন যেভাবে গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে আজ তৃতীয় বৈঠক পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ, আমদানির প্রয়োজন নেই: ডিএই আপনার অজান্তেই কেউ আপনার জন্য দোয়া করছেন?

ফরিদগঞ্জে নির্বাচনী সহিংসতায় আটক ২

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৪৬:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬ ৫৩০ বার পড়া হয়েছে

ফরিদগঞ্জে স্বতন্ত্র প্রার্থী (চিংড়ি প্রতীক) ও ধানের শীষ প্রতীকের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় মোবাইল কোর্ট পরিচালনা করে ২ জনকে আটক করে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (৫ ফেব্রুয়ারি ২০২৬) রাতে সংঘটিত এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লেও প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
প্রশাসন সূত্রে জানা গেছে, নির্বাচনী প্রচারণা ঘিরে দুই পক্ষের সমর্থকদের মধ্যে হঠাৎ উত্তেজনা সৃষ্টি হলে তা সংঘর্ষে রূপ নেয়। এতে প্রায় ২০ জন আহত হয়েছে।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার সেন্টু কুমার বড়ুয়ার নেতৃত্বে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পরবর্তীতে ঘটনাস্থল থেকে আবুল কাশেম (৩৬) ও আল আমিন (২৬) নামে দুইজনকে আটক করা হয়। পরে মোবাইল কোর্ট পরিচালনা করে তাদের প্রত্যেককে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।
উপজেলা নির্বাহী ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সেন্টু কুমার বড়ুয়া জানান, সংঘর্ষের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে প্রশাসন দ্রুত ব্যবস্থা নেয় এবং আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। উভয় প্রার্থীর লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
এদিকে সংঘর্ষের ঘটনায় এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে বলে প্রশাসন জানিয়েছে।
জানা যায়, আটককৃতদের মধ্যে একজন ধানের শীষের সমর্থক ও অপরজন কার সমর্থক—তা জানা যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফরিদগঞ্জে নির্বাচনী সহিংসতায় আটক ২

আপডেট সময় : ০৬:৪৬:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬