ফরিদগঞ্জ ০৬:০৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিএনজিতে ফেলে যাওয়া ৪ ভরি স্বর্ণ নিয়ে চালকের লোভ ।। শেষ রক্ষা হলো না! কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সাংগঠনিক দায়িত্বে ফরিদগঞ্জের তারেকুর রহমান আজ ফরিদগঞ্জ মুক্ত দিবস ।। ১৯৭১ সালে চাঁদপুর জেলার প্রথম ফরিদগঞ্জ উপজেলা শত্রুমুক্ত হয় ‎ফরিদগঞ্জের কেরোয়ায় অবৈধ ড্রেজার বন্ধে প্রশাসনের অভিযান।।  সাংবাদিকের নিরাপত্তার আশ্বাস ইউএনওর ফরিদগঞ্জে ছাত্রলীগ কর্মী জুয়েল গ্রেপ্তার ফরিদগঞ্জে অগ্নিসংযোগ, হত্যা ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিশাল বিক্ষোভ প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার করুন, নিরীহ কাউকে হয়রানি নয় : এমপি আলহাজ্ব এম.এ হান্নান টানা দরপতনের পর আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ই-পাসপোর্ট আবেদনের পুরো প্রক্রিয়া এক নজরে জেনে নিন এইচএসসি ও সমমান পুনর্নিরীক্ষার ফল প্রকাশ আজ, দেখবেন যেভাবে

ফরিদগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৪১:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ ৫০৩ বার পড়া হয়েছে

‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য, গড়বে আগামীর শুদ্ধতা’ প্রতিপাদ্যে ফরিদগঞ্জে মঙ্গলবার (৯ ডিসেম্বর ২০২৫) আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে র‌্যালিশেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবদুল আওয়ালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া।

তিনি বলেন, দুর্নীতি প্রতিরোধ করতে হলে প্রথমে নিজের থেকেই শুরু করতে হবে। প্রতিটি পেশায় অনিয়মকে প্রতিরোধ করতে হবে। কারণ নিয়ম না মানাই অনিয়ম, আর তাকে প্রশ্রয় দিলে দুর্নীতিকে ডেকে আনা হয়। আমাদের এই দুর্নীতি হ্রাসে এবং ভবিষ্যৎ প্রজন্মকে উৎসাহিত করতে শিক্ষার্থীদের আরও ভালোভাবে এ বিষয়ে জানাতে হবে। কারণ আজকের শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেবে।

কমিটির সদস্য শামীম হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক হিতেশ শর্মা, সদস্য ও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আব্দুস ছোবহান লিটন, ফরিদগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, এনজিও প্রতিনিধি ও চাঁদপুর ডিপিওডির প্রতিনিধি মমতাজ উদ্দিন মিলন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফরিদগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

আপডেট সময় : ০৬:৪১:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫