ফরিদগঞ্জ ০৫:০১ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদগঞ্জে কসমিক এয়ারের ফ্রি সেমিনার ও প্রশিক্ষণ অনুষ্ঠিত ফরিদগঞ্জের গৃহবধূ মিশু হত্যা মামলায় আসামির যাবজ্জীবন ফরিদগঞ্জে মাদকসহ গ্রেপ্তার ৩, ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে সাজা ফরিদগঞ্জে ২য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ মামলায় লম্পট অটোরিকশা চালক গ্রেপ্তার, আদালতে জবানবন্দি জে কে ফিলিং স্টেশনের মুচলেকা ও লাখ টাকা জরিমানা ফরিদগঞ্জে কাছিয়াড়া ফুটসেল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে ফরিদগঞ্জে মিলাদ ও দোয়া মাহফিল চট্টগ্রামে সংবর্ধনা গ্রহণ করলেন ফরিদগঞ্জ কে আর আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাসুম আলম তালুকদার ৩৫ দিনেও তদন্ত প্রতিবেদন হয়নি ৩৫ বছরের সংসার, তবু স্বামীর কাছে ‘অচেনা’ আফিয়া

ফরিদগঞ্জে অগ্নিদগ্ধ শাহনাজের মৃত্যু।। উত্তেজিত জনতার নাসিমার ঘরে আগুন

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:৩৯:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫ ৩৫০ বার পড়া হয়েছে

ফরিদগঞ্জে অগ্নিদগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন শাহনাজ বেগম (৩৮)। তার মৃত্যু সংবাদ এলাকায় পৌঁছালে বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত নাসিমা বেগমের দুইটি ঘরে হামলা চালিয়ে লুটপাট করে এবং আধাপাকা বসতঘরে অগ্নিসংযোগ করে।

বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের উপাদিক গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৬ সেপ্টেম্বর রাতে সুদের লেনদেনকে কেন্দ্র করে শাহনাজ বেগমের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনার নেপথ্যে প্রতিবেশী নাসিমা বেগমের জড়িত থাকার অভিযোগ ওঠে। পুলিশ ঘটনার পরপরই নাসিমাকে গ্রেপ্তার করে এবং পরদিন আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

এরপর পাঁচ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে বুধবার দুপুরে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শাহনাজ। তার মৃত্যু সংবাদ এলাকায় পৌঁছালে বিকেলে ক্ষুব্ধ জনতা নাসিমার বাড়িতে হামলা চালায়। এ সময় তারা ঘরে থাকা মালামাল লুট করে এবং পরে আধাপাকা বসতঘরে আগুন ধরিয়ে দেয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে উত্তেজিত জনতার কারণে আগুন নেভাতে বেগ পেতে হয়েছে বলে জানান ফরিদগঞ্জ ফায়ার সার্ভিসের কমান্ডার কামরুল ইসলাম।

এ ঘটনায় ফরিদগঞ্জে অবস্থানরত সেনাবাহিনীর সদস্যরা এবং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ্ আলম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে স্থানীয়রা দাবি করেন, প্রকৃত ঘটনা আড়াল করার জন্যও পরিকল্পিতভাবে অগ্নিকাণ্ড ঘটানো হয়ে থাকতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ফরিদগঞ্জে অগ্নিদগ্ধ শাহনাজের মৃত্যু।। উত্তেজিত জনতার নাসিমার ঘরে আগুন

আপডেট সময় : ০৫:৩৯:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫