ফরিদগঞ্জ ০৩:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সাংগঠনিক দায়িত্বে ফরিদগঞ্জের তারেকুর রহমান আজ ফরিদগঞ্জ মুক্ত দিবস ।। ১৯৭১ সালে চাঁদপুর জেলার প্রথম ফরিদগঞ্জ উপজেলা শত্রুমুক্ত হয় ‎ফরিদগঞ্জের কেরোয়ায় অবৈধ ড্রেজার বন্ধে প্রশাসনের অভিযান।।  সাংবাদিকের নিরাপত্তার আশ্বাস ইউএনওর ফরিদগঞ্জে ছাত্রলীগ কর্মী জুয়েল গ্রেপ্তার ফরিদগঞ্জে অগ্নিসংযোগ, হত্যা ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিশাল বিক্ষোভ প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার করুন, নিরীহ কাউকে হয়রানি নয় : এমপি আলহাজ্ব এম.এ হান্নান টানা দরপতনের পর আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ই-পাসপোর্ট আবেদনের পুরো প্রক্রিয়া এক নজরে জেনে নিন এইচএসসি ও সমমান পুনর্নিরীক্ষার ফল প্রকাশ আজ, দেখবেন যেভাবে গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে আজ তৃতীয় বৈঠক

পাইকপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়লো তিনটি দোকান

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:২৮:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫ ৯৯০ বার পড়া হয়েছে

ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের চৌরঙ্গী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (৮ মে ২০২৫) গভীর রাতে এ ঘটনা ঘটে। এতে আনুমানিক ১০ থেকে ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

জানা যায়, রাত আনুমানিক ১টার দিকে বাজারের পশ্চিম প্রান্তে মো. ইউসুফ হোসেনের ‘ইউসুফ ভ্যারাইটিজ স্টোর’, মো. বাবুল বেপারির ‘বাবুল মেকানিক’ ও জাকির পাটওয়ারীর ‘পাটওয়ারী সুইটস’ দোকানে হঠাৎ আগুন লাগে। স্থানীয় বাসিন্দারা আগুন দেখে ছুটে এসে চেষ্টা চালান তা নিয়ন্ত্রণে আনতে। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ইউসুফ হোসেন বলেন, “আমার দোকানে মুদি ও কনফেকশনারির প্রায় ১০ লাখ টাকার পণ্য ছিল, সব পুড়ে গেছে।” বাবুল বেপারী জানান, “ইলেকট্রনিক পণ্যের দোকানে প্রায় ৪ লাখ টাকার মালামাল ছিল, যার মধ্যে গ্রাহকের টিভি, ফ্যানসহ মূল্যবান জিনিসপত্র ছিল।” জাকির পাটওয়ারী বলেন, “মিষ্টির দোকানে আড়াই থেকে তিন লাখ টাকার মাল ছিল, যার অর্ধেকের বেশি আগুনে নষ্ট হয়েছে।”

স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী প্রশাসনের প্রতি ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পাইকপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়লো তিনটি দোকান

আপডেট সময় : ০৪:২৮:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫