ফরিদগঞ্জ ০৩:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদগঞ্জে কসমিক এয়ারের ফ্রি সেমিনার ও প্রশিক্ষণ অনুষ্ঠিত ফরিদগঞ্জের গৃহবধূ মিশু হত্যা মামলায় আসামির যাবজ্জীবন ফরিদগঞ্জে মাদকসহ গ্রেপ্তার ৩, ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে সাজা ফরিদগঞ্জে ২য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ মামলায় লম্পট অটোরিকশা চালক গ্রেপ্তার, আদালতে জবানবন্দি জে কে ফিলিং স্টেশনের মুচলেকা ও লাখ টাকা জরিমানা ফরিদগঞ্জে কাছিয়াড়া ফুটসেল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে ফরিদগঞ্জে মিলাদ ও দোয়া মাহফিল চট্টগ্রামে সংবর্ধনা গ্রহণ করলেন ফরিদগঞ্জ কে আর আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাসুম আলম তালুকদার ৩৫ দিনেও তদন্ত প্রতিবেদন হয়নি ৩৫ বছরের সংসার, তবু স্বামীর কাছে ‘অচেনা’ আফিয়া

ফরিদগঞ্জে বর্ণিল আয়োজনে বড়দিন উদযাপন

ফরিদগঞ্জ সংবাদ ডেস্ক
  • আপডেট সময় : ০২:১২:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩ ৪৯২ বার পড়া হয়েছে

ফরিদগঞ্জে উৎসব মুখর পরিবেশে খ্রিষ্ট ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উদযাপন হয়েছে। উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের সাহেবগঞ্জ গ্রামে সাধু জোসেফের প্রতিষ্ঠিত গীর্জায় বড়দিন উপলক্ষ্যে সোমবার (২৫ ডিসেম্বর) নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানীয় খ্রিষ্টান ধর্মালম্বী ২২টি পরিবারের সদস্যরা এবং বাংলাদেশ পুলিশ সদস্যরা অংশগ্রহণ করে তাকে আরো বর্ণিল করে তোলেন।

জানা যায়, সোমবার (২৫ ডিসেম্বর) সকালে পাশ্বর্তী লক্ষীপুর জেলা থেকে আগত ফাদার সু’শান্ত ডিকস্তা সাহেবগঞ্জ গ্রামের খ্রিষ্টান পরিবারের সদস্যদের নিয়ে সাধু জোসেফের প্রতিষ্ঠিত গীর্জায় প্রার্থনা করেন। দিবসটি উপলক্ষ্যে পুরো খ্রিষ্টানপল্লী নববধূর সাজে সজ্জ্বিত হয়। প্রতিটি ঘরে ঘরে চলে উন্নত খাবারের ধুম-ধাম আয়োজন। অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে বাংলাদেশ পুলিশ বাহিনী। চাঁদপুর জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে দিবসের শুভসূচনা স্বরূপ বড়দিনের কেক ও শুভেচ্ছা উপহার প্রদান করেন খ্রিষ্টাদের হাতে।

কেক কাটা ও শুভেচ্ছা উপহার বিনিময় শেষে লক্ষীপুর জেলা থেকে আগত ফাদার সু’শান্ত ডিকস্তার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ-ফরিদগঞ্জ) সার্কেল পংকজ কুমার দে, ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম, যোসেফ ডিসিলভা সহস্থানীয় নেতৃবৃন্দ।

উল্লেখ, খ্রিষ্টধর্মের প্রবর্তক যিশুখ্রিষ্ট আজকের দিনে রেথলেহেম শহরে জন্মগ্রহন করেন। খ্রিষ্টধর্মাবলস্বীদের বিশ্বাস, সৃষ্টি কর্তার মহিমা প্রচার ও মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালনার জন্য যিশু খৃষ্টের জন্ম হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফরিদগঞ্জে বর্ণিল আয়োজনে বড়দিন উদযাপন

আপডেট সময় : ০২:১২:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩