ফরিদগঞ্জ ১২:০৪ অপরাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কবরস্থানের গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে প্রাণ গেল বৃদ্ধের বিয়ের দাবিতে অনশন ।। ছেলের মা-বোন ও চাচির মারধরে অচেতন অনশনকারী অবশেষে প্রতারক মমতাজ চেক জালিয়াতির মামলায় কারাগারে ফরিদগঞ্জ সাহিত্য সংসদের  উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ফরিদগঞ্জে ৪০ কার্টুন খেজুর পেল ৬৭ এতিমখানা সাংবাদিক লাঞ্ছনার তদন্তে গিয়ে অপদস্থ হলেন তদন্ত কর্মকর্তা রাজনৈতিক উদ্দেশ্যে হাসিলের জন্য আত্মহত্যার প্ররোচনার মামলার অভিযোগে মানববন্ধন ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে সন্তোষপুর দরবার শরীফে আলোচনা সভা ও ইফতার মাহফিল ফরিদগঞ্জে সহিংসতা ও নাশকতার অভিযোগে ধানের শীষের প্রার্থী মোঃ হারুনুর রশিদের সংবাদ সম্মেলন

নিয়ম-নীতির তোয়াক্কা না করে চলাচলের সড়কের উপর ভবন নির্মাণের অভিযোগ

শামীম হাসান
  • আপডেট সময় : ০৬:১০:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ ১৫৮ বার পড়া হয়েছে

ফরিদগঞ্জে কড়ৈতলী বাজারের পশ্চিম পাশ্বস্থ দিঘির পাড়ে জনসাধারণের চলাচলের সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ভবন নির্মাণের অভিযোগ উঠেছে।

অবৈধ ভাবে ও কর্তৃপক্ষের বিনা অনুমতিতে চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টির বিষয়ে প্রতিকার চেয়ে সহকারী কমিশনার (ভূমি)এ আর এম জাহিদ হাসানের বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন পাশ্ববর্তী সম্পত্তির মালিক আলমগীর হোসেন।

সরজমিনে গিয়ে দেখা যায় কাঠ ও টিনের সমন্বয়ে বাউন্ডারি টেনে চারপাশে ব্যাড়া দিয়ে পুকুরের পাড়ে ভবন নির্মাণ করা হচ্ছে। পাশে থাকা দোকান থেকে অনেকখানি এগিয়েই করা হচ্ছে দোকানগুলো।

অভিযোগকারী আলমগীর হোসেন জানান, আবু সাঈদ বাচ্চু মানুষের নিয়মিত চলাচলে ব্যাঘাত ঘটিয়ে রাস্তার উপর দোকানের নির্মাণ করছেন। এতে জনসাধারণের চরম ভোগান্তি সৃষ্টি হচ্ছে। আমি এবং স্থানীয়দের দাবি রাস্তার নির্ধারিত জায়গা ছেড়ে দিয়ে তারা বিল্ডিং করুক তাতে আমাদের কোন সমস্যা নেই।

চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে অভিযুক্ত মোঃ আবু সাঈদ বাচ্চুর সাথে মুঠো যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি কল রিসিভ করেননি।

এবিষয়ে পাইকপাড়া (দ:) ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা শমশির আহম্মদ জানান, অভিযোগের ভিত্তিতে কাজ বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে এবং কাজ বন্ধ আছে। কাগজপত্র যাচাই-বাছাইয়ের মাধ্যমে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এ আর এম জাহিদ হাসান এর নির্দেশক্রমে ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নিয়ম-নীতির তোয়াক্কা না করে চলাচলের সড়কের উপর ভবন নির্মাণের অভিযোগ

আপডেট সময় : ০৬:১০:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪