ফরিদগঞ্জ ০২:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভাতিজার ন্যায় বিচার চাইলেন মোতাহার পাটওয়ারী বিএনপি নেতার বাড়িতে আগ্নেয়াস্ত্রের মহড়া ঘটনায় পুলিশের হাতে আটক ২ বাবাকে ডাক্তার দেখাতে গিয়ে সড়কে প্রাণ ঝড়লো কলেজ শিক্ষার্থীর  কবরস্থানের গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে প্রাণ গেল বৃদ্ধের বিয়ের দাবিতে অনশন ।। ছেলের মা-বোন ও চাচির মারধরে অচেতন অনশনকারী অবশেষে প্রতারক মমতাজ চেক জালিয়াতির মামলায় কারাগারে ফরিদগঞ্জ সাহিত্য সংসদের  উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ফরিদগঞ্জে ৪০ কার্টুন খেজুর পেল ৬৭ এতিমখানা সাংবাদিক লাঞ্ছনার তদন্তে গিয়ে অপদস্থ হলেন তদন্ত কর্মকর্তা

১৯ ডিসেম্বর স্বপ্নের ফরিদগঞ্জের মেধাবৃত্তি পরীক্ষা

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:০৮:৫১ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫ ৫৯১ বার পড়া হয়েছে

আগামী ১৯ ডিসেম্বর ২০২৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে স্বপ্নের ফরিদগঞ্জ আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষা–২০২৫। এ বছর প্রথমবারের মতো বৃহৎ পরিসরে আয়োজিত এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে মোট ৮৪৭ জন শিক্ষার্থী। পরীক্ষাটি অনুষ্ঠিত হবে ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে।

আয়োজক সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল প্রায় ৩০০–৪০০ জন শিক্ষার্থী অংশ নেবে। কিন্তু প্রবেশপত্র বিতরণ কার্যক্রম শেষে দেখা যায় প্রত্যাশার তুলনায় প্রায় দ্বিগুণেরও বেশি শিক্ষার্থী অংশগ্রহণের সুযোগ তৈরি হয়েছে।

এ বছর অংশগ্রহণকারী শিক্ষার্থীদের স্তরভিত্তিক সংখ্যা হলো : ৩য় শ্রেণী: ১৩৪ জন, ৪র্থ শ্রেণী: ১৭২ জন, ৫ম শ্রেণী: ২০৮ জন, ৬ষ্ঠ শ্রেণী: ১০৪ জন, ৭ম শ্রেণী: ১১৪ জন, ৮ম শ্রেণী: ১১৫ জন।

পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ে বিস্তৃত মূল্যায়ন অনুষ্ঠিত হবে। আয়োজকরা জানান, এতো বড় পরিসরের বৃত্তি পরীক্ষা আয়োজন তাদের জন্য যেমন আনন্দের, তেমনি এটি একটি গুরুত্বপূর্ণ দায়িত্বও।

স্বপ্নের ফরিদগঞ্জ পরিবারের পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় শিক্ষার্থীদের মেধা বিকাশ, প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি ও ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তোলার উদ্দেশ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তারা সংশ্লিষ্ট সকল অভিভাবক, শিক্ষক ও সহযোগীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আয়োজকরা আরও জানান, শিক্ষার্থীদের সুষ্ঠু পরীক্ষা পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। পরীক্ষার ফলাফল নির্ধারিত সময়ের মধ্যেই প্রকাশ করা হবে বলেও জানানো হয়।

স্বপ্নের ফরিদগঞ্জের পক্ষ থেকে সকল পরীক্ষার্থীর সফলতা কামনা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

১৯ ডিসেম্বর স্বপ্নের ফরিদগঞ্জের মেধাবৃত্তি পরীক্ষা

আপডেট সময় : ১২:০৮:৫১ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫