ফরিদগঞ্জ ০৬:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদগঞ্জ গাজীপুর বাজারে রাস্তা কেটে ফেলায় ঘটছে দুর্ঘটনা পুষ্প-শাওনের গোলঝলক, এবার শিরোপার মহারণ! ২৮ নভেম্বর ডিসি কাপের ফাইনালে মুখোমুখি হবে ফরিদগঞ্জ-চাঁদপুর সদর ফরিদগঞ্জে মুক্ত দিবস পালিত অসুস্থ বিএনপি নেতাকে দেখতে বাসায় গেলেন সংসদ সদস্য মো. আব্দুল হান্নান ফরিদগঞ্জে কৃষক নেতা তবারক উল্লাহর মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত সিএনজিতে ফেলে যাওয়া ৪ ভরি স্বর্ণ নিয়ে চালকের লোভ ।। শেষ রক্ষা হলো না! কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সাংগঠনিক দায়িত্বে ফরিদগঞ্জের তারেকুর রহমান আজ ফরিদগঞ্জ মুক্ত দিবস ।। ১৯৭১ সালে চাঁদপুর জেলার প্রথম ফরিদগঞ্জ উপজেলা শত্রুমুক্ত হয় ‎ফরিদগঞ্জের কেরোয়ায় অবৈধ ড্রেজার বন্ধে প্রশাসনের অভিযান।।  সাংবাদিকের নিরাপত্তার আশ্বাস ইউএনওর ফরিদগঞ্জে ছাত্রলীগ কর্মী জুয়েল গ্রেপ্তার

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ফরিদগঞ্জের এক যুবকের মৃত্যু 

ফরিদগঞ্জ সংবাদ ডেস্ক
  • আপডেট সময় : ০১:১২:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০২৪ ৫৭০ বার পড়া হয়েছে

সৌদি আরবে সড়ক দূর্ঘটনায় ফরিদগগঞ্জের সবুজ (২৮) নামে এক যুবকের করুণ মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সৌদি আরবের সময় সকাল ৯ টার দিকে আল নাজাদ অঞ্চলের আপিপ শহরে কাজে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় সবুজ নিহত হয়েছেন। সবুজ ফরিদগঞ্জ উপজেলার চরদু খিয়া পশ্চিম ইউনিয়নের পশ্চিম বিশকাটালী গ্রামের জামাল চৌকিদারের ছেলে।

শুক্রবার (১৪ জুন) দুপুরে নিহত সবুজের গ্রামের বাড়িতে গিয়ে দেখা গেছে শোকের মাতম। ঈদুল আজহা আসন্ন সময় এমন শোকাহত ঘটনা পুরো এলাকা জুড়ে হৃদয়বিদারক অবস্থা তৈরি হয়েছে।
সবুজের বাবা জামাল চৌকিদার বলেন, গত প্রায় ১৮ বছর যাবত সবুজ সৌদিতে আরবে থাকে। বেশ কয়েকবার দেশে এসেছে। তার স্ত্রী ও দুই কন্যাসন্তান আছে। তাদেরও ভ্রমণ ভিসায় কয়েকবার সৌদিতে নিয়েছে। সর্বশেষ দুই সপ্তাহ আগে দেশ থেকে স্ত্রী ও সন্তানদের সৌদিতে নিয়েছে। তারা এখন সৌদিতে আছে।
তিনি আরও বলেন, বৃহস্পতিবার বাংলাদেশি সময় বিকেল ৪টায় সবুজের দুর্ঘটনার খবর পাই। রাত ১০টায় সেখানে অবস্থানরত স্বজনদের মাধ্যমে জানতে পারি দুর্ঘটনার পর হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এদিকে সবুজের মৃত্যুতে তাঁর মা ও স্বজনেরা শোকাহত। সবুজের পরিবারের দাবি, তার সন্তানের মরদেহ আনার বিষয়ে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলো যাতে সহযোগিতা করে। আমি আমার ছেলেকে একটু ছুঁয়ে দেখতে চাই বলে হাউমাউ করে কেঁদে উঠেন সবুজের মা।
ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌলি মন্ডল বলেন, সৌদিতে দুর্ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে আমাদের এখন পর্যন্ত জানানো হয়নি। তবে আমাদের জানালে তাঁদের জন্য যেসব করণীয় আছে, সব ধরনের সহযোগিতা করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ফরিদগঞ্জের এক যুবকের মৃত্যু 

আপডেট সময় : ০১:১২:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০২৪