ফরিদগঞ্জ ০১:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদগঞ্জে ১৬১ পিস ইয়াবাসহ গ্রেফতার ৫ কারবারি বদরপুর আলিম মাদ্রাসার সভাপতি হলেন সাংবাদিক ফখরুল আলম ফরিদগঞ্জে প্রেসক্লাব-বিএনপি সমঝোতা বৈঠক, সংবাদ বর্জনের ঘোষণা স্থগিত ‎ফরিদগঞ্জে IUGIP সড়কের কাজে অনিয়মের অভিযোগ ফরিদগঞ্জে বিএনপির সংবাদ বর্জনের ঘোষণা এক দেহে দুই প্রাণ, দারিদ্র্যে থমকে আছে দুই শিশুর চিকিৎসা ও নতুন জীবনের স্বপ্ন ‘মিথ্যা’ অভিযোগে প্রবাসী ও তার পরিবারকে লাগাতার হয়রানি যে মাটিতে জন্ম, সেই মাটিতেই শেষ শয্যা ফরিদগঞ্জে অর্থ কেলেঙ্কারির অভিযোগে বিদ্যালয়ের ‎প্রধান শিক্ষকসহ ২জন বরখাস্ত সুবিদপুর পশ্চিম ইউনিয়নের দক্ষিণ চৌরাঙ্গা বেপারি বাড়িতে নারিকেল গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

ফরিদগঞ্জে স্বপ্ন ছায়া সামাজিক সংগঠনের ফ্রি মেডিকেল ক্যাম্প

শামীম হাসান
  • আপডেট সময় : ০৪:৪৪:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০২৪ ৫২২ বার পড়া হয়েছে

স্বপ্নছায়া সামাজিক সংগঠন ও চাঁদপুর আধুনিক চক্ষু হাসপাতালের যৌথ উদ্যোগে ফরিদগঞ্জে দিনব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন হয়েছে।

সোমবার (২২ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলায় ১৪ নং ফরিদগঞ্জ (দক্ষিণ) ইউনিয়নে সংগঠনটির কার্যালয়ে অর্ধশতাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়।

এদিন সময়োপযোগী স্বাস্থ্য পরামর্শ, চোখ উঠা, চোখ দিয়ে পানি পড়া, নেত্রনালী পরিক্ষা ও ছানি বাছাইসহ যাবতীয় চক্ষু চিকিৎসা প্রদান করা হয়। চিকিৎসা ক্যাম্প পরিচালনা করেন চক্ষু ও মাথা ব্যথা রোগ বিশেষজ্ঞ মোঃ আনসার আলী৷

চিকিৎসা ক্যাম্পিংয়ে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা মণ্ডলীর সদস্য, কালির বাজার মিজানুর রহমান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ রুহুল আমিন সেলিম, সংগঠনটির কার্যনির্বাহী কমিটির সদস্য মোঃ ফারুক হোসেন, মেহেদী হাসান, সানজিদ পাটোয়ারী, শাকিল হোসেন, আবু ইউসুফ, মাহমুদ হাসান, সাইফুল ইসলাম নিশু, রাশেদ দেওয়ান, মোঃ বিপুল মৃধা সহ আরো অন্যান্যরা৷

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফরিদগঞ্জে স্বপ্ন ছায়া সামাজিক সংগঠনের ফ্রি মেডিকেল ক্যাম্প

আপডেট সময় : ০৪:৪৪:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০২৪