ফরিদগঞ্জ ১২:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদগঞ্জে সরকারি সম্পত্তি দখল করে ভবণ নির্মাণের অভিযোগ ১২ বছর পালিয়েও চাকরি বহাল! ফরিদগঞ্জে মাদ্রাসা সুপারের নজিরবিহীন জালিয়াতি ফাঁকা ঘরই ছিল টার্গেট।। দক্ষিণ শাশিয়ালীতে প্রবাসীর কষ্টার্জিত সম্পদ চুরি ফরিদগঞ্জে জমি নিয়ে বিরোধে বসতঘরে হামলা-ভাঙচুরের অভিযোগ, আহত ৪ ফরিদগঞ্জে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে কিশোর নিহত, আহত ৪ ফরিদগঞ্জে মাদ্রাসা সুপারের বিরুদ্ধে ২৫ বছরের দ্বৈত চাকরির অভিযোগ স্কুল ফেলে ভূমি অফিসে প্রাথমিকের শিক্ষকরা! প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রাথমিক বৃত্তি পেলো রাফি আহমেদ একই আকাশে দুই তারার দীপ্তি, ট্যালেন্টপুলে জমজ দুই বোন

ফরিদগঞ্জে সরকারি সম্পত্তি দখল করে ভবণ নির্মাণের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৪০:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ১ বার পড়া হয়েছে

ফরিদগঞ্জে সরকারি মালিকানাধীন সম্পত্তি দখল করে ভবণ নির্মাণের অভিযোগ উঠেছে। উপজেলার চরদুঃখিয়া (পূব) ইউনিয়নের পূর্ব সন্তোষপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। প্রতিবেশি নাগরিকদের পক্ষে মো. দুলাল হোসেন থানা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ রয়েছে সরকারের বিধিনিষেধ উপেক্ষা করে উপজেলার বিভিন্ন স্থানে দখল উৎসবের অংশ হিসেবে প্রকাশ্যে সরকারি সম্পত্তি দখল করছে মমতাজ উদ্দিনের পরিবার সদস্যরা। ওই ভবনের নীচে বাধা পড়েছে একটি কালভার্ট। এতে একদিকে সরকারি সম্পত্তি দখল হচ্ছে অপরদিকে ক্ষোভ বিরাজ করছে এলাকাবাসীর মাঝে। তবে অভিযোগ প্রাপ্তির কথা নিশ্চিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ^াস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া।
লিখিত অভিযোগের আলোকে সরজমিন জানা গেছে, পূর্ব সন্তোষপুর গ্রামের দোতলা জামে মসজিদের পশ্চিমে সড়কের পাশে সন্তোষপুর মৌজার ১৬৭৯ নং ডিপি খতিয়ানে সরকারি মালিকানাধীন সম্পত্তি রয়েছে। ওই সম্পত্তির একটি অংশ দখল করে স্থানীয় বাসিন্দা মমতাজ উদ্দিনের পরিবারের সদস্যরা বসতবাড়ির জন্য ভবন নির্মাণ করছেন। দ্রুত গতিতে ভবনটি নির্মাণ করার কারণে স্বল্প সময়ের মধ্যে গ্রেট ভিম, ফ্লোর ও কলমের কাজ শেষ হয়েছে।

এলাকাবাসীর পক্ষে অভিযোগকারী মো. দুলাল হোসেন বলেন, মমতাজ উদ্দিন গং যেখানে ভবনটি নির্মাণ করছেন, সেখানে অধিকাংশ ভূমিই সরকারি সম্পত্তি। এছাড়াও তাদের এ ভবনটি করার কারণে পানি প্রবাহের লাইন (কালভার্ট) প্রায় বন্ধ হয়ে গেছে। যা থেকে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এখানে আমাদের পূর্ব পুরুষের বাড়িঘর। আমরা ক্ষতিগ্রস্ত। তাই, আমি থানা ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছি।
এদিকে অভিযুক্ত মমতাজ উদ্দিনের স্ত্রী স্বীকার করেছেন, বিল্ডংয়ের মাত্র একটি পিলার সরকারি জায়গায় পড়েছে। অপরদিকে, তাঁর বড় মেয়ের জামাতা আবু ইউসুফ দাবী করে বলেন, এ সম্পত্তি আমার শ^শুর মমতাজ উদ্দিনের। ইউএনও অফিসের লোকজন নিজেরা নিজেরা এসে মাপজরিপ করে বলেছে এটা সরকারি সম্পত্তি। তাছাড়া পুলিশও এসে দেখে গেছে, তারা আমাদের কিছু বলেনি। তাই আমরা কাজ করছি।
স্থানীয় মাতাব্বর মো. জাকির হোসেন বলেন, ইউনিয়ন পরিষদ থেকে ইউপি সদস্য হাবিব উল্যাহসহ আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে খোঁজখবর নিয়ে বিষয়টি দেখার জন্য। বিরোধকৃত যে সম্পত্তি দখল করে ভবন করা হচ্ছে, এটা সরকারি সম্পত্তি। দখলকারীদের বারণ করেছি, তারা আমাদের কাউকে মানেনা।

সংশিষ্ট ইউপি সদস্য হাবিবুর রহমান বলেন, ভবন নির্মাণকৃত স্থানে সরকারি এক অংশ আছে, কিন্তু সরকার এটি ব্যবহার করছেনা এবং বাধাও দেয়নি।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ তদন্তাধীন রয়েছে, অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সেটু কুমার বড়ুয়া বলেন, পূর্ব সন্তোষপুর গ্রামে সরকারি সম্পত্তি দখল হচ্ছে এমন একটি অভিযোগ পেয়েছি। ভূমি অফিসের মাধ্যমে মাপ জরিপ করা হবে। সরকারি সম্পত্তি থাকলে ছাড় দেয়া হবে না। অপরাধ চিহ্নিত হলে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ফরিদগঞ্জে সরকারি সম্পত্তি দখল করে ভবণ নির্মাণের অভিযোগ

আপডেট সময় : ০৬:৪০:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬