ফরিদগঞ্জ ০২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কার দাপটে চলে ফরিদগঞ্জ রেজিস্ট্রি অফিস ৬০ হাজার টাকা উত্তোলন, এসএমএস এলো ১ লক্ষ টাকার নতুন নেতৃত্বে ‘স্বপ্নের ফরিদগঞ্জ’ ফরিদগঞ্জে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ দুই মাদক কারবারিকে গাছের সাথে বেধে গণধোলাই দিয়ে পুলিশ দিলো জনতা নিজের ঘর নেই, সড়কের পাশে বর্জ্য।। এ কেমন প্রথম শ্রেণির পৌরসভা! পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ মতবিনিময় সভা ও এটিএম বুথ উদ্বোধন পত্রিকায় সংবাদ প্রকাশের পর ইউএনওর উদ্যোগে আবু তাহের পেলেন অটোরিকশা ভুয়া সাংবাদিক ও মা’দ’ক কারবারি কামরুল হাসান রনিকে গ্রে’প্তা’রে’র দাবিতে মানববন্ধন ফরিদগঞ্জে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের ৪৪৭তম শাখার উদ্বোধন

ফরিদগঞ্জে শীতবস্ত্র পেলো সুবিধাবঞ্চিত শিশুরা

শামীম হাসান
  • আপডেট সময় : ০৩:২৮:৫২ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪ ৩৬২ বার পড়া হয়েছে

ফরিদগঞ্জের মকবুল স্মৃতি সংসদের আয়োজনে ও সংস্থাটির প্রতিষ্ঠাতা ও সভাপতি লায়ন ফখরুল আহমেদ (ফয়সাল) এর পক্ষ থেকে সুবিধাবঞ্চিত শিশুশিক্ষা ও সামাজিক সংগঠন ‘প্রজ্জ্বলন’ এর শিশু শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

১৭ নভেম্বর (মঙ্গলবার) সকালে ফরিদগঞ্জ প্রেসক্লাব চত্ত্বরে আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মকবুল স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা ও সভাপতি লায়ন ফখরুল আহমেদ। এসময় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, এখানে আমার সন্তানও থাকতে পারতো। আমি এদের শিক্ষা, চিকিৎসা, ভ্রমণসহ যাবতীয় প্রয়োজনে পাশে থাকবো। আমি চাই এই সুবিধাবঞ্চিত শিশুরা সুশিক্ষিত হয়ে পদমর্যাদার অধিকারী হোক। ফরিদগঞ্জের প্রতি স্বাভাবিকভাবেই আমার দায়বদ্ধতা কাজ করে। আমি আমার দেশী-বিদেশী বন্ধুদের কাছে প্রজ্জ্বলনকে তুলে ধরবো।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশীদ পাঠান ও সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ। অনুষ্ঠানে সাংবাদিক এ.কে.এম. সালাহ উদ্দিন, প্রবীর চক্রবর্তী  ও ফরিদগঞ্জ প্রেসক্লাবের সংবাদকর্মীদের একাংশ উপস্থিত ছিলেন।

শীতবস্ত্র বিতরণকালে প্রজ্জ্বলনের শিক্ষক প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনটির অর্থ সম্পাদক জাহিদুল ইসলাম রাসেল, সদস্য রেদওয়ান খাঁন, মিতানুর আক্তার সহ অন্যান্যরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফরিদগঞ্জে শীতবস্ত্র পেলো সুবিধাবঞ্চিত শিশুরা

আপডেট সময় : ০৩:২৮:৫২ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪