ফরিদগঞ্জ ০৩:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাঁদপুরে ‘অ্যাওয়ে স্কলার্স’ এর নতুন শাখার গ্র্যান্ড ওপেনিং: জাপানি ভাষা ও ক্যারিয়ার গড়ার নতুন দিগন্ত ‎ জুতা হাতে প্রধান শিক্ষকের দিকে তেড়ে যাওয়া শিক্ষিকাই পদোন্নতি পেয়ে হলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পশ্চিম চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠন অপেক্ষায় রইল তিন বছরের শিশু, সড়কে প্রাণ হারালেন বাবা ভাতিজার ন্যায় বিচার চাইলেন মোতাহার পাটওয়ারী বিএনপি নেতার বাড়িতে আগ্নেয়াস্ত্রের মহড়া ঘটনায় পুলিশের হাতে আটক ২ বাবাকে ডাক্তার দেখাতে গিয়ে সড়কে প্রাণ ঝড়লো কলেজ শিক্ষার্থীর  কবরস্থানের গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে প্রাণ গেল বৃদ্ধের বিয়ের দাবিতে অনশন ।। ছেলের মা-বোন ও চাচির মারধরে অচেতন অনশনকারী অবশেষে প্রতারক মমতাজ চেক জালিয়াতির মামলায় কারাগারে

ফরিদগঞ্জে মাদক মামলা সাক্ষী হওয়ার খেসারত দিতে হলো এক যুবককে

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:১৩:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫ ৪০৬ বার পড়া হয়েছে

ফরিদগঞ্জে এক মাদক মামলার সাক্ষীকে তুলে নিয়ে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে ফরিদগঞ্জ উপজেলার ১৫ রূপসা উত্তর ইউনিয়নে৷

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৫ অক্টোবর ২০২৫) সকাল ১০টার দিকে রূপসা মধ্য বাজারে মাদক মামলায় সাক্ষী দেওয়া মোঃ ফরিদ হোসেন নামের এক যুবককে মাদক মামলায় কারাভোগ করা মোঃ রাছেল ও তার সহযোগীরা প্রকাশ্যে মারধর করে এবং অজ্ঞাত স্থানে তুলে নিয়ে যায়। দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে পুনরায় পিটিয়ে আহত করে এবং জোরপূর্বক মিথ্যা জবানবন্দির ভিডিও ধারণ করে।

ঘটনা সূত্রে জানা যায়, অভিযুক্ত রাছেল একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। এক মাস আগে উপজেলা নির্বাহী অফিসার তাকে মাদকসহ আটক করে জেলহাজতে পাঠান। সে সময় হামলার শিকার ফরিদ ওই মামলায় সাক্ষী দেন। জামিনে মুক্তি পেয়ে রাছেল প্রতিশোধ নিতে হামলা চালায় বলে অভিযোগ ভুক্তভোগীর। মারধরের সময় বিবাদীরা সাক্ষীকে খুন করে লাশ গুমের হুমকিও দেয়। পরে স্থানীয়দের সহায়তায় আহত ফরিদকে উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করান৷

এঘটনায় আহত ফরিদ হোসেনের মা মোসাঃ পারভীন বেগম (৫০) বুধবার (১৫ অক্টোবর ২০২৫) রাতে ফরিদগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। আহত ফরিদ হোসেনের মা গনমাধ্যমকে জানান, আমার ছেলেকে তারা খুন করার হুমকি দিয়েছে। এখন আমরা চরম আতঙ্কে আছি।”

এবিষয়ে ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহ্ আলম জানান, “অভিযোগ পাওয়া গেছে, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ফরিদগঞ্জে মাদক মামলা সাক্ষী হওয়ার খেসারত দিতে হলো এক যুবককে

আপডেট সময় : ০৬:১৩:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫