ফরিদগঞ্জ ১২:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভাতিজার ন্যায় বিচার চাইলেন মোতাহার পাটওয়ারী বিএনপি নেতার বাড়িতে আগ্নেয়াস্ত্রের মহড়া ঘটনায় পুলিশের হাতে আটক ২ বাবাকে ডাক্তার দেখাতে গিয়ে সড়কে প্রাণ ঝড়লো কলেজ শিক্ষার্থীর  কবরস্থানের গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে প্রাণ গেল বৃদ্ধের বিয়ের দাবিতে অনশন ।। ছেলের মা-বোন ও চাচির মারধরে অচেতন অনশনকারী অবশেষে প্রতারক মমতাজ চেক জালিয়াতির মামলায় কারাগারে ফরিদগঞ্জ সাহিত্য সংসদের  উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ফরিদগঞ্জে ৪০ কার্টুন খেজুর পেল ৬৭ এতিমখানা সাংবাদিক লাঞ্ছনার তদন্তে গিয়ে অপদস্থ হলেন তদন্ত কর্মকর্তা

ফরিদগঞ্জে বিদ্যুষ্পৃষ্ট হয়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

মোশারফ হোসেন ফারুক মৃধা
  • আপডেট সময় : ১১:০৩:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩ ৮২৫ বার পড়া হয়েছে

ব্যাডমিন্টন খেলতে না দেয়ায় ক্ষুব্ধ হয়ে ব্যাডমিন্টন কোর্টের বিদ্যুৎ সংযোগ কাটতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ইয়াসিন (১৩) নামে এক মাদ্রাসা পড়ুয়া ছাত্র বিদ্যুষ্পৃষ্ট হয়ে মৃত্যু বরণ করেছে।

বৃহষ্পতিবার (২৩ নভেম্বর) সকালে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের গজারিয়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ইয়াসিন গজারিয়া গ্রামের মো: ইউছুফ মিজির ছোট ছেলে। নিহত ইয়াসিন দক্ষিণ গজারিয়া সালেহা দ্বীনিয়া হাফেজিয়া মাদ্রাসার হিফজু বিভাগের ছাত্র।

স্হানীয় ও পারিবারিক সুত্রে জানা গেছে, ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের গজারিয়া গ্রামের মিজি বাড়ির পশ্চিম পাশে বালুর মাঠে একটি ব্যাডমিন্টন খেলার মাঠ তৈরি করে এলাকার স্হানীয় কিশোররা। বুধবার(২২ নভেম্বর) রাতে ব্যাডমিন্টন খেলায় ইয়াসিনকে খেলতে না দেয়ায় তার মনক্ষুন্ন হয়। এবং রাগের বশিভূত হয়ে ইয়াসিন বৃহষ্পতিবার(২৩ নভেম্বর) সকালে ব্যাডমিন্টন কোর্টের বিদ্যুৎ লাইন কাটতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করে।

ফরিদগঞ্জ দক্ষিন ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মাইনুল ইসলাম রাসেল বিদ্যুৎষ্পৃষ্ট হয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ইয়াসিনের মৃত্যুতে এলাকায় এক শোকের মাতম বইছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফরিদগঞ্জে বিদ্যুষ্পৃষ্ট হয়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

আপডেট সময় : ১১:০৩:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩